জীবন-যাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবন-যাপন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেলনা ফলের খোসার অজানা অসাধারণ সব ব্যবহার

ফলমূল খাওয়ার পর আমরা এর খোসাগুলো কি করি? সবারই একই উত্তর আসবে ফেলে দিই। আমাদের চোখে, আপাত দৃষ্টিতে এই ফলের খোসার আসলেই তেমন কোনো কাজ নেই। এই ফেলনা ফলের খোসার জায়গা হয় ময়লার ঝুড়িতে।
কিন্তু এই ফেলনা ফলমূলের খোসার রয়েছে অনেক বিস্ময়কর ব্যবহার। আমরা অনেকেই জানি না এই ফেলে দেয়া ফলের খোসাগুলো আমাদের কতোটা কাজে আসতে পারে। চলুন আজকে জেনে নেয়া যাক ফেলনা ফলের খোসার এমনই সব অজানা ব্যবহার সম্পর্কে যা আপনাকে অবাক করে দেবে।

দাঁত সাদা করতে ও মুখের গন্ধ দূর করে কমলার খোসা

সবচাইতে ভালো ও প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করতে কমলার খোসা ব্যবহার করা হয়। কমলার খোসার ভেতরের দিকে একটু পানি ছিটিয়ে দিয়ে তা দিয়ে দাঁত ঘষে নিন। দাঁতের হলদে ভাব দূর হবে নিমিষেই। এছাড়াও আপনি চাইলে কমলার তাজা খোসা বেটে নিয়ে পেস্টের মতো ব্যবহার করতে পারেন। ১ টুকরো কমলার খোসা চিবিয়ে নিলে

শামীম ওসমানের কাছে কি ক্ষমাপ্রার্থনা করব?


অনেক বছর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রথম দফার সরকারের মেয়াদ যখন শেষ হয়েছিল, তখন জয়নাল হাজারীর মতো একজন রাজনীতিবিদের সঠিক মূল্যায়নকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছিলাম আমরা- সংবাদমাধ্যমের কর্মীরা। তার অপরাধী কার্যক্রম অব্যাহতভাবে প্রকাশ করে গিয়েছিলাম আমরা এবং তখন তৎকালীন প্রধানমন্ত্রী ক্রমাগত আমাদের বলেই যাচ্ছিলেন যে এই সবকিছুই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতাটিকে ধ্বংস করার চক্রান্তের অংশ ছাড়া আর কিছুই নয়।

যখন জয়নাল হাজারী একজন স্থানীয় সাংবাদিককে প্রায় মেরেই

মসজিদে আজান হোক মন্দিরে ঘণ্টা বাজুক: কাদের সিদ্দিকী বীরউত্তম

শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনে ভেঙে চুরমার হয়ে গেছে। এত বছর যারা একসঙ্গে বাস করেছে তারা এখন পরস্পর-পরস্পরের শত্রু। কত বছরের বন্ধুত্ব ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিদের কারণে কীভাবে মুহূর্তে শত্রুতায় পরিণত হয় তার উজ্জ্বল প্রমাণ দিনাজপুর, ঠাকুরগাঁওয়ের নির্বাচন-পরবর্তী সহিংসতা। 
সবাই নিরীহ হতদরিদ্র, পাশাপাশি বাস তাদের। একজন আরেকজনের খেতের আইলের এক মুঠো ঘাস তোলা নিয়ে কখনো কোনো বাকবিতণ্ডা করেছে বলে কেউ বলতে পারে না। এলাকাবাসীর কাছে শোনলাম, গড়েয়া গোপালপুরে আগুন ধরেছে শুনে কিছু মানুষ আগুন নেভাতে ছুটে গেলে মন্ত্রী রমেশ চন্দ্র

ভায়াগ্রা সেবনের আগে কয়েকবার ভাবুন


ভায়াগ্রা নামক ওষুধটি পুরুষত্বহীনতার চিকিৎসায় বিশ্বব্যাপী ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেকেই মনে করেন, এটি পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিক্রীত ওষুধ। ভায়াগ্রায় রয়েছে এক বিশেষ রাসায়নিক উপাদান, যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এর ফলে পুরুষ্যত্বহীন রোগী যৌন উত্তেজনা অনুভব করেন এবং তাদের পুরুষাঙ্গ উত্থিত হয়। পুরুষদের পাশাপাশি অনেক মহিলাও ভায়াগ্রা সেবন করেন। এতে তাদের কাইটরিসে রক্ত সঞ্চালন ঘটে এবং তারা বিপুল উত্তেজনা অনুভব করেন। পুরুষত্বহীনতায় ওষুধটির কার্যকারিতা প্রমাণিত হলেও এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ভায়াগ্রা নিয়ে এক সময় তোলপাড় শুরু হলেও আমাদের দেশে এটি সহজলভ্য ছিল না। বর্তমানে একই উপাদানের ওষুধ

গোলাম মাওলা রনি: বিদায়, কাশিমপুর কারাগার (শেষ পর্ব)


বিদায়, কাশিমপুর কারাগার (শেষ পর্ব)

জেলখানা থেকে ছাড়া পেলাম ১৬ সেপ্টেম্বর। ৫০ দিন অন্তরীণ থাকতে হলো। কারা নির্জনে বসে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু করেছি- সব কিছু লিখিনি বা লেখাটা সঙ্গত বলে মনে হয়নি। কারাবাস নিয়ে প্রায় ৬০ হাজার শব্দের আত্দজীবনী লিখেছি। কিছু কিছু বাংলাদেশ প্রতিদিন এবং ডিনিউজে ছাপা হয়েছে। প্রসঙ্গ এলে ভবিষ্যতে হয়তো বাকি অংশ ছাপা হবে। তবে পূর্ণাঙ্গ লেখা বই আকারে পেতে সম্মানীত পাঠকদের হয়তো বইমেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কারাগারে বসে যা লিখেছি তা মূলত বাংলাদেশ প্রতিদিন এবং এর সম্মানীত পাঠকদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেই রচনা করেছি। সে মতে গত ৮টি পর্বে তা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। আজকের এ লেখার মাধ্যমে ধারাবাহিক পর্বের সমাপ্তি ঘটলেও ভবিষ্যতে হয়তো আরও কিছু কৌতূহলী লেখা সময় ও

গোলাম মাওলা রনি: সব কথা বলা যায় না লেখাও যায় না (৮ম পর্ব)

আমার কারাবাসের দ্বিতীয় দিনটি ছিল শুক্রবার। ২০১৩ সালের ২৭ জুলাই। কারা ফটকে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে যখন ফিরছিলাম তখন ঘড়িতে বেলা ১টা বেজে গেছে। কারাগারে কোনো জুমার নামাজ হয় না। অন্তত কাশিমপুরে হয় না অন্য কোথাও হলেও হতে পারে। আমার জানা নেই। সেলে ফিরতে ফিরতে ভাবছিলাম হয়তো একদিন পরই অর্থাৎ রবিবার জামিন পেয়ে যাব। ফলে দুশ্চিন্তা করছিলাম না। কিন্তু মনটা ভয়ানক খারাপ হয়ে গিয়েছিল এ কথা শুনে যে, আমাদের দলের দায়িত্বশীল কোনো ঊধর্্বতন নেতা কিংবা কোনো এমপি বন্ধু বা সিনিয়র সহকর্মীর কেউ আমার পরিবারের খোঁজখবর তো নেইনি, বরং উপযাচক হয়ে আমার স্ত্রী যাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন তারা সবাই এমনভাবে কথা বলেছেন, যেন কোনো অচ্ছুৎ কারও সঙ্গে কথা বলছেন। ভাবখানা এমন যে, ফোনটা ছাড়লেই বেঁচে যান। আবার ফোন রাখার সময় অত্যন্ত বিনয়ের সঙ্গে এই অনুরোধও করেছেন, যেন তার সঙ্গে কথোপকথনের বিষয়টি আমার স্ত্রী কারও কাছে প্রকাশ না করেন। অথচ

গোলাম মাওলা রনি:‘এক বেওয়ারিশ এমপির কারাবাসের অন্তর্দহন’ (৭ম-পর্ব)

জীবনে কোনো দিন প্রিজন ভ্যানে উঠিনি। এ নিয়ে কোনো কৌতূহলও ছিল না কখনো। রাস্তায় মাঝে-মধ্যে প্রিজন ভ্যানের দেখা মিলত। অনেক আসামি নিয়ে যখন রাজপথ দিয়ে যেত তখন ভেতরের লোকজন দাঁড়িয়ে ভ্যানের ওপরের অংশের ক্ষুদ্র জানালা নামক নেট দেওয়া সরু ছিদ্র দিয়ে আশপাশের পথচারীদের দেখত।
কেউবা হাত নাড়ত। দুষ্ট আসামিরা গালাগাল দিত এবং

গোলাম মাওলা রনি: মে. জে. রেজ্জাকুলের কান্না, সাঈদীর মোনাজাত, পিন্টু ও আজম রেজার আতিথেয়তা (ষষ্ঠ পর্ব)

ঢাকা সিএমএম কোর্ট থেকে ডিবির গাড়িতে আমরা রওনা দিলাম নাজিমউদ্দিন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। গাড়ির সামনে-পিছে এবং দুই পাশ সাংবাদিকদের গাড়ি ক্যামেরা নিয়ে ছুটছিল। কিছু সাংবাদিক মোটরসাইকেলে করে অনুসরণ করছিলেন। কোনো রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে গাড়ি থামলেই তারা হুমড়ি খেয়ে পড়ছেন ছবি তোলার জন্য। যদিও কালো গ্লাসের কারণে তারা আমাকে দেখতে পাচ্ছিলেন না। কিন্তু আমি তাদের সব কিছুই দেখছিলাম। বেশির ভাগ সাংবাদিক ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার কারণে তারা জোরে জোরে রনি ভাই রনি ভাই বলে চিৎকার করে তাদের ক্যামেরার দিকে তাকানোর জন্য অনুরোধ করছিলেন। আমার মনে হলো এরা কেন্দ্রীয় কারাগারের ফটক পর্যন্ত আমার সঙ্গে যাবেন। আমাদের গাড়ি যখন ইংলিশ রোড অতিক্রম করছিল তখন রাস্তার দুই পাশে শত শত লোক দাঁড়িয়ে এমপি সাব এমপি সাব বা স্যার স্যার বলে চিৎকার করছিল। আমি বুঝতে পারছিলাম না তারা কারা? ডিবি কর্মকর্তাদের জিজ্ঞাসা করলাম। তারা বললেন সম্ভবত আমার নির্বাচনী এলাকার মানুষ। এ এলাকার দোকানগুলোয় আমার এলাকার অনেক লোক কাজ করেন তা আমি জানতাম কিন্তু ঘটনার আকস্মিকতায় সম্ভবত তা ভুলে গিয়েছিলাম। কর্মকর্তাদের অনুমতি নিয়ে আমি গাড়ির গ্লাস

গোলাম মাওলা রনি; সিএমএম কোর্টের পথে কাঁপছিল হাত-পা (পঞ্চম পর্ব)

ডিবির গাড়িতে করে সিএমএম কোর্টে যাওয়ার সময় খুব সতর্কতার সঙ্গে ড্রাইভার তাদের অফিস কম্পাউন্ডের গেট পার হলো। কারণ রাস্তার উল্টো দিকে প্রায় শখানেক সাংবাদিক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছিলেন দৃশ্য ধারণ করার জন্য। পুরো গাড়ির গ্লাসে কালো রংয়ের বিশেষ পেপার লাগানো থাকায় কারো পক্ষেই ভেতরের আরোহীদের দেখা সম্ভব নয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সূর্যের আলো যত তীব্র হবে ততই গ্লাসে কালো রংয়ের ঘনত্ব বাড়তে থাকবে। আমাদের গাড়ি এত দ্রুত এবং এমন কৌশল করে বের হয়ে গেল, উপস্থিত সাংবাদিকরা টেরই পেলেন না, ভেতরের ডিবি অফিসাররা সাংবাদিকদের উদ্দেশ করে নানারকম রসাত্দক ব্যঙ্গ করতে লাগলেন। আমি সেদিকে খেয়াল না করে আনমনে আমার প্রিয় শহরের রাস্তাঘাট, ফুটপাত, গাড়ি-ঘোড়া এবং মানুষজন দেখতে থাকলাম। এমনিতেই আমার অবসর সময়ে তসবি জপার অভ্যাস। তাই গাড়িতে বসে আনমনে সেই কাজটি করতে থাকলাম। যদিও দুর্বলতায় আমার হাত-পা তখনো কাঁপছিল।গাড়ি রমনা পার্কের সামনে দিয়ে মন্ত্রিপাড়া অতিক্রম করছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাস প্রধানমন্ত্রী এখানকারই একটি বাড়িতে থাকতেন। বাইরে থেকে দেখতে বাড়িটা বেশ সুনসান। আমার কাছে ব্যক্তিগতভাবে

গোলাম মাওলা রনি; ভিখারির মতো দাঁড়িয়ে কাঁদছিলাম মেডিকেলে (তৃতীয় পর্ব)

শেয়ার নিয়ে মুখ খোলাই হলো আমার কাল  (দ্বিতীয় পর্ব)
ডিবি অফিসে বসে ছেলের কান্না আমাকে আপ্লুত করে। এই কারণে আমার কিছু ব্যক্তিগত প্রসঙ্গ তুলে ধরছি।
আমার বিয়ের বয়স ২৮ বছর পার হতে চলল। শুভকর্মটি করেছিলাম ১৯৮৬ সালের ১৩ জুলাই। অন্য সবার মতো আমাদের দাম্পত্য জীবনেও কলহ হয়। আগে খুব ঘন ঘন হতো। শুরু করতাম আমিই এবং কোনো কারণ ছাড়াই। কেন জানি ঝগড়া করতে বেশ ভালোই লাগত। পিন কেটে কেটে কুট কুট করে ঝগড়া করতাম। আর সে ভীষণভাবে খেপে যেত। বলা শুরু করত। কিন্তু কখনো রাগ করে বাপের বাড়ি রওনা হতো না।
সকালে ঝগড়া হতো, বিকালে মিটমাট। এভাবেই চলছিল প্রায় দেড় যুগ বা ১৮

গোলাম মাওলা রনি; শেয়ার নিয়ে মুখ খোলাই হলো আমার কাল (দ্বিতীয় পর্ব)

শেয়ার নিয়ে মুখ খোলাই হলো আমার কাল  (দ্বিতীয় পর্ব)
বিভিন্ন মাধ্যম থেকে খবর আসছিল- গাজীপুরে সরকারদলীয় প্রার্থী শোচনীয়ভাবে হারবে, অন্তত দুই লাখ ভোটের ব্যবধানে। সরকারও সর্বশক্তি নিয়োগ করল এই নির্বাচনী যুদ্ধে জয়লাভের জন্য। সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীর কবির নানক বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন নির্বাচন পরিচালনার জন্য। ওবায়দুল কাদেরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাকে শ্রদ্ধাও করি দারুণভাবে। তিনি একাধিকবার আমাকে ফোন করে নির্দেশ দিলেন গাজীপুরে যাওয়ার জন্য। তিনি এও বললেন যে, 'এটা নেত্রীর নির্দেশ'। তোমার যেহেতু একটি পরিচিতি এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা আছে সেহেতু নির্বাচনের পুরো সময় তোমাকে গাজীপুরে থেকে প্রচারণায় অংশ নিতে হবে। আমার পারিবারিক সমস্যার কথা

এমপির কারাদহন ১; গিয়াসউদ্দিন মামুন বললেন আসেন এমপি সাহেব (প্রথম পর্ব)

(আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি গ্রেফতার হয়েছিলেন গত ২৫ জুলাই। কারাগারে বসেই তিনি লিখেছেন নিজের দুঃখ-কষ্ট ও আটক হওয়ার নেপথ্য কারণ নিয়ে। বাংলাদেশ প্রতিদিনে আজ ছাপা হলো তার লেখার একটি বিশেষ অংশ। তবে এরপর ধারাবাহিকভাবে থাকবে আটক কাহিনী, ডিবি অফিস, আদালতপাড়া এবং জেল জীবনের খণ্ডচিত্র)
 শেয়ার নিয়ে মুখ খোলাই হলো আমার কাল  (দ্বিতীয় পর্ব)
রাত তখন সাড়ে ১০টা বেজে গেছে। কাশিমপুর কারাগারের মূল ফটক খুলে আমাকে অফিস রুমে নেওয়া হলো। দুজন ডেপুটি জেলার আমাকে অভ্যর্থনা জানিয়ে বসতে বললেন। তারপর প্রিজন ভ্যানের পুলিশ কর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করলেন। পুলিশের লোক বিদায় নেওয়ার পর ডেপুটি জেলাররা তাদের রেজিস্টারে আমার নামধাম লিপিবদ্ধ করলেন বেশ

ছুটি কাটান রিসোর্টে

শহরের কোলাহল ছেড়ে, আরামে কয়েকটা দিন কাটাতে, বেড়িয়ে আসতে পারেন, পরিবার পরিজন নিয়ে।
পরিবারের সবাইকে নিয়ে নির্জনে নিভৃতে দু-চারটি দিন কাটানোর জন্য রিসোর্ট মন্দ নয়। এসব জায়গায় ঈদের ছুটিও কাটিয়ে আসতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আধুনিক সুবিধা সম্বলিত নানান ধরনের রিসোর্ট আছে। এ রকম কিছু রিসোর্ট নিয়েই এই আয়োজন।
যমুনা রিসোর্ট
টাঙ্গাইল শহর থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে

'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট' তুলবেন কিভাবে

বিভিন্ন প্রয়োজনেই আমাদের 'পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট'- এর প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সার্টিফিকেট তোলাটা কোন কঠিন কিছু না। নিম্ন বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন: (২৭ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে আমি নিজের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে গিয়ে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরে এ সংক্রান্ত এই পোস্টের পূর্বের তথ্যসমূহ আপডেট করলাম এবং এ তথ্যগুলো ঢাকা শহরের বাসিন্দাদের জন্যে প্রযোজ্য)

১. পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান:
প্রথমেই 'সোনালী ব্যাংক' থেকে পাঁচশত (৫০০/=) টাকার ট্রেজারী চালান কাটুন। আপনার বাড়ির নিকটস্থ সোনালী ব্যাংকে গিয়ে (যেখানে ট্রেজারী চালান জমা নেয়া হয়) 'ক্যাশ গ্রহণ' কাউন্টার থেকে একটি ট্রেজারী চালান ফরম (মূলকপি) নিন। এরপর চালানের এই মূল কপিটি নিচের ছবি অনুসরণ করে

গোপন ক্যামেরা হুজুগ



প্রথমেই  বলে রাখি গোপন ক্যামেরায় এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে আপনার পাশের মানুষটির কলম বা হাতঘড়িতেও থাকতে পারে গোপন ক্যামেরা।

বলে রাখা ভাল: বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্য জানুন:

আমি হাছানুল হক ইনুদের একজন সাগরেদ বলছি...............


জনাব হাছানুল হক ইনু --আচ্ছালামু আলাইকুম, আমাকে এতদিন পর আপনার মনে থাকার কথা, এজন্য মাফ চেয়ে নিচ্ছি।আপনাদেরকে চিনি বা আমার পথচলা সেই ১৯৭২ সালের ২১,২২,২৩ শে জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয সম্মেলন পল্টন ময়দানের প্যান্ডেল থেকে।তারপর ৩১ শে অক্টোবর ৭২ ইং জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এর ব্যানারে মুরিদ-সাগরেদ দের অনেক স্মৃতী ধারন করে আজো বেচে আছি। ৮০ এর দশক পর্যন্ত

মশার হাত থেকে রক্ষা পাবার জন্য এবার আর কোন সফটওয়ার নয়,প্রাকৃতিক কিছু ব্যবস্থা।


মশার হাত থেকে রক্ষা পাবার উপায় - বাজারের কয়েল বা এরোসলকে মশারা ভয় পায় না । তাই মশাদের তাড়াবার জন্য একটি প্রক্রিয়া ।
১। জাত নিমের পাতা শুকিয়ে নিয়ে গুড়ো করুন ।
২। এরপর নারকেল এর ছোবড়া যোগাড় করুন এবং বাজার থেকে ধুপ কিনে আনুন ।
৩। এবার একটি মাটির পাত্রে পরিমান মত নারিকেল এর ছোবড়া, ধুপ এবং নিমপাতার গুড়ো দিন ।
৪। হালকা আগুন লাগিয়ে ধোঁয়ার সৃষ্টি করুন ।
৫। ঘরের দরজা জানালা লাগিয়ে ১৫ মিনিট পাত্রটিকে ঘরের মধ্যে রাখুন ।
এরপর ঘরে গিয়ে দেখবেন আর মশা নেই । এটি অপনাকে ৬ ঘন্টা মশার কামড় হতে বিরত রাখবে ।
এটি সাধারন একজনের তৈরী একটি পদ্ধতি । গত চারমাস এটা নিয়ে ব্যাপক পরীক্ষা চালিয়েছেন ।  যদিও কষ্টের তবে কয়েল বা এরোসলের চেয়ে অনেক বেশী কার্যকর । 

সৌজন্যেঃ সঞ্জয়ওঝা