ফলমূল খাওয়ার পর আমরা এর খোসাগুলো কি করি? সবারই একই উত্তর আসবে ফেলে দিই। আমাদের চোখে, আপাত দৃষ্টিতে এই ফলের খোসার আসলেই তেমন কোনো কাজ নেই। এই ফেলনা ফলের খোসার জায়গা হয় ময়লার ঝুড়িতে।
কিন্তু এই ফেলনা ফলমূলের খোসার রয়েছে অনেক বিস্ময়কর ব্যবহার। আমরা অনেকেই জানি না এই ফেলে দেয়া ফলের খোসাগুলো আমাদের কতোটা কাজে আসতে পারে। চলুন আজকে জেনে নেয়া যাক ফেলনা ফলের খোসার এমনই সব অজানা ব্যবহার সম্পর্কে যা আপনাকে অবাক করে দেবে।

দাঁত সাদা করতে ও মুখের গন্ধ দূর করে কমলার খোসা
সবচাইতে ভালো ও প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করতে কমলার খোসা ব্যবহার করা হয়। কমলার খোসার ভেতরের দিকে একটু পানি ছিটিয়ে দিয়ে তা দিয়ে দাঁত ঘষে নিন। দাঁতের হলদে ভাব দূর হবে নিমিষেই। এছাড়াও আপনি চাইলে কমলার তাজা খোসা বেটে নিয়ে পেস্টের মতো ব্যবহার করতে পারেন। ১ টুকরো কমলার খোসা চিবিয়ে নিলে
পৃষ্ঠার উপরে আসুন