বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জাসদের উত্থান-পতন: অস্থির সময়ের রাজনীতি -মহিউদ্দিন আহমদ (নির্বাচিত অংশবিশেষ)

বাংলাদেশে ইতিহাসের বাঁকে বাঁকে সংঘটিত প্রধান প্রধান ঘটনাগুলো আজও থেকে গেছে অনুদঘাটিত ও অপ্রকাশিত। যারা ইতিহাস লেখেন তারা হয় সুবিধাভোগী, নয়তো ক্ষমতাসীনদের আজ্ঞাবহ। ফলে বিকৃতির বেড়াজালে ঘুরপাক খাচ্ছে ইতিহাস। নতুন প্রজন্ম হচ্ছে বিভ্রান্ত। এ ক্ষেত্রে ব্যতিক্রম মহিউদ্দিন আহমদের ‘জাসদের উত্থান-পতন: অস্থির সময়ের রাজনীতি’ গ্রন্থটি। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
Mujib mar 12Zia mar 12জাসদ একসময় বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছিল। ইতিহাসের ঝঞ্ঝাক্ষুব্ধ সময়ের অন্তরঙ্গ বর্ণনা পাওয়া যাবে এ বইয়ে। জানা যাবে মুক্তিযুদ্ধের পূর্বাপর উথালপাতাল রাজনীতির বিস্তার, পচাত্তরের হত্যাকান্ড, অভ্যুত্থান- পাল্টা অভ্যুত্থান, জাসদের জন্ম, পথচলা ও স্বপ্ন ভঙ্গের কথা। ইতিহাসের একটি অজানা পর্ব এই প্রথমবারে মত নির্মোহভাবে তুলে ধরেছেন মহিউদ্দীন আহমদ। তিনি নিজেও একসময় জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বইটির বিভিন্ন অধ্যায়ের চুম্বক অংশ পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো:
পটভূমি
১৯৬৩ সালে ছাত্রলীগের কাউন্সিল অধিবেশনে উপদলীয় কোন্দল স্পষ্ট হয়ে ওঠে। সভাপতির পদে কে এম ওবায়দুর রহমানের মনোনয়ন মোটামুটি নিশ্চিত হয়ে যায়। সাধারণ সম্পাদক পদে শাহ মোয়াজ্জেমের পছন্দের লোক ছিলেন সিরাজুল আলম খান। অন্যদিকে শেখ মনির সমর্থণ ছিল ফেরদৌস আহমেদ কোরেশীর প্রতি। শেখ মনি ছিলেন শেখ মুজিবের বোনের ছেলে। তিনি একজন পরিশ্রমী ছাত্রনেতা ছিলেন বটে, তবে মুজিব পরিবারের সদস্য হওয়ায় তাঁর একটা অতিরিক্ত সুবিধা ছিল। কেন্দ্রীয় কমিটিতে কোরেশীর সমর্থক বেশি থাকলেও কাউন্সিলরদের মধ্যে সিরাজুল অলম খান

জাসদ কাহিনী (শেষ): গুপ্তহত্যা লুট রাহাজানি থামেনি ৭৫ সালেও ; জাফর ওয়াজেদ

চরমপন্থিদের অরাজকতা থেকে জনগণকে তথা দেশকে রক্ষা করার জন্য জরুরি অবস্থা ঘোষণার পরও থেমে থাকেনি গুপ্তহত্যা, লুট, অগি্নসংযোগ। অরাজকতার এই সুযোগে সামরিক বাহিনীর বিপথগামী কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম চাঞ্চল্যকর ঘটনা ছিল চরমপন্থি ও শ্রেণিশত্রু খতমকারীদের নেতা সিরাজ শিকদারের পতন। ১ জানুয়ারি পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান সিরাজ শিকদারকে চট্টগ্রামে গ্রেফতার করা হয়। সশস্ত্র লড়াই করে বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন সিরাজ শিকদার। গুপ্তহত্যা, রাহাজানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফাঁড়িতে সশস্ত্র হামলা, খাদ্য ও পাট গুদামে অগি্নসংযোগ, খাদ্যদ্রব্য বহনকারী পরিবহন ধ্বংস ইত্যাদি সহিংস, নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ ছিল পূর্ব বাংলার সর্বহারা পার্টির সদস্যদের বিরুদ্ধে। পুলিশ হেফাজতে থাকাকালে পালানোর সময় সিরাজ শিকদার ২ জানুয়ারি নিহত হন। ১৯৭৮-এর ৩ জানুয়ারি সংবাদপত্রে পুলিশের বরাতে উল্লেখ করা হয়, 'নিজের দলের গুপ্ত একটি ঘাঁটি চিনিয়ে দেয়ার জন্যে পুলিশ গাড়িতে করে সাভারের দিকে তাকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালাবার সময় সিরাজ শিকদার পুলিশের গুলিতে নিহত হয়েছেন।' ঘটনাটি তদন্তের জন্য সরকার একটি কমিটি গঠন করে। ৩ জানুয়ারি জরুরি অবস্থা আইনবলে জরুরি ক্ষমতা বিধি বিধান জারি করা হয়। বিধিতে নাশকতা, সন্ত্রাসী, অন্তর্ঘাতমূলক কার্যকলাপ, চোরাচালানি, কালোবাজারি এবং গুপ্তহত্যার মতো অপরাধের দায়ে দোষীদের প্রাণদণ্ড প্রদানের ব্যবস্থা রাখা হয়। এবং এসব সমাজবিরোধী কাজের দমনে সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়।৪ জানুয়ারি এক লাখ রেশন কার্ড জালিয়াতির অভিযোগে খাদ্য বিভাগ ও বিজি প্রেসের মোট ৪৪ জনকে গ্রেফতার করা 

জিয়া হত্যাকাণ্ড: যেসব প্রশ্নের উত্তর কখনো মিলবে না ............জিয়াউদ্দিন চৌধুরী


জিয়া হত্যাকাণ্ড: যেসব প্রশ্নের উত্তর কখনো মিলবে না
দুঃস্বপ্নের স্মৃতিচারণা কখনোই সুখকর ব্যাপার নয়। তারপরও প্রতিবছর এই সময়ে আমার মন ১৯৮১ সালের ৩০ মের সেই আতঙ্কজনক সকালে চলে যায়, স্থান চট্টগ্রাম সার্কিট হাউস। সেই সকালে তৎকালীন রাষ্ট্রপতি আততায়ীর হাতে নিহত হন। শতাব্দীর প্রাচীন ভবনটির অংশবিশেষ ভেঙে চুরমার হয়ে যায়, তিনজন নিরীহ মানুষও নিহত হয়। স্থানীয় সেনানিবাস থেকে আসা একদল উর্দিধারী মানুষ এদের সবাইকে হত্যা করেছিল। আমি যখন ভোরবেলা ঘটনাস্থলে পৌঁছাই, তখন সেখানে ভুতুড়ে নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল, ঘণ্টা খানেক আগেই সেখানে রীতিমতো যুদ্ধ হয়েছে। সার্কিট হাউসের বারান্দা এবং ওপরের ব্যালকনির একটি অংশ ভাঙা অবস্থায় পড়ে ছিল। দুজন উর্দিধারী মানুষের নিথর দেহ সিঁড়িতে পড়ে ছিল—একটি ছিল পুলিশের, আরেকটি ছিল সেনাসদস্যের দেহ। কিন্তু সবচেয়ে বিপর্যয়কর ও মর্ম বিদীর্ণ করা ব্যাপার ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বুলেটবিদ্ধ দেহ। যে স্যুটে তিনি ছিলেন, তার খানিক দূরেই পড়ে ছিল তাঁর নিথর দেহটি। সেই দৃশ্যটি আমাকে বহুকাল তাড়িয়ে বেরিয়েছে, এমনকি এখনো তা আমাকে তাড়িয়ে বেড়ায়। ব্যাপারটা অবিশ্বাস্য ছিল। দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষটির ডাকে যেখানে পুরো সেনাবাহিনী মেঝেতে গড়াগড়ি খেতে প্রস্তুত ছিল, সেই রাষ্ট্রপতি কিনা তাঁর নিজের এক লোকের হাতে এভাবে খুন হলেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করার এই অভিযান সম্ভবত এক ঘণ্টা স্থায়ী হয়েছিল। এ কথা বলছি কারণ, সেদিন

জাসদ কাহিনী (৩): চরমপন্থিদের ধ্বংসাত্মক ইতিহাস ১৯৭৪

১৯৭৪ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু উদ্বোধনী ভাষণে সন্ত্রাসবাদী তৎপরতা ও গুপ্তহত্যাকাণ্ডে লিপ্ত উগ্রবামপন্থি, প্রকাশ্য ও গোপন রাজনৈতিক দল, সংগঠন ও গ্রুপগুলোর তীব্র সমালোচনা করে বলেন, ‘তারা যা করছে তা বিপ্লব নয়, বিপ্লবের বিকৃতি-পারভারসন। নিদ্রিত মানুষকে হত্যা করে আর অন্তর্ঘাত ও নাশকতামূলক তৎপরতা চালিয়ে বিপ্লব হয় না।’
স্বাধীনতার দুই বছর পরও উগ্রচরমপন্থি, স্বাধীনতাবিরোধী, পাকিস্তানপন্থিদের সহিংস ও নাশকতামূলক এবং অন্তর্ঘাতী আচরণ অব্যাহত থাকে। এতে দিনরাত উৎকণ্ঠিত ও আতঙ্কিত হয়ে পড়ে দেশবাসী। চোরাগোপ্তা হামলা, জবাই করা, থানা লুটের সঙ্গে বাজার লুট সবই চলছিল কথিত কমিউনিজম প্রতিষ্ঠার নামে। অথচ এরা কেউই জনসমর্থিত বা আদৌ কমিউনিস্ট ছিল না। এরা মানুষের রক্তপান করতে ভালোবাসত। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জনগণ বেশ বিচলিত হয়ে পড়েছিল। অস্ত্রের সরবরাহ বাড়ছিল।  বিশেষত চীনে নির্মিত অস্ত্র সংগ্রহ করত এ দেশের মাওবাদীরা। যাদের দলেরও চেয়ারম্যান মাও সে তুং। এবং এরা বাংলাদেশের স্বাধীনতায় ছিল অবিশ্বাসী। এদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন মওলানা ভাসানী। মূলত চরমপন্থিরাও ভাসানীকে আশ্রয় করত সুযোগমতো। তাদের অরাজকতার মাত্রার সঙ্গে ভাসানীর বক্তৃতা-বিবৃতি জনমনে আশঙ্কা তৈরি করে। তাই দেখা যায় ভাসানী ১৯৭৪ সালের ২৯ আগস্ট ঢাকা শহরে হরতাল পালন করেন জনমনে আতঙ্ক বাড়াতে। আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন চরম সর্বনাশের করাল গ্রাস থেকে দেশকে উদ্ধারের পথের সন্ধানে ব্যতিব্যস্ত, বিরোধী রাজনৈতিক দলগুলো অবাধ গণতন্ত্রের সুযোগে দুর্দশাগ্রস্ত মানুষের দোহাই দিয়ে

জাসদ কাহিনী (২): ঘাতকরা চারদিকে নিঃশ্বাস ফেলেছিল

জাফর ওয়াজেদ
১৯৭৩ ছিল স্বাধীন বাংলাদেশের বাঙালির জন্য এক আতঙ্কের বছর। গুপ্তহত্যার বছর। অবৈধ অস্ত্রগুলো এ সময় ঝলসে উঠেছিল। কে যে আততায়ী, কে যে হন্তারক, চেনা দুষ্কর তখন। ঘাতকরা চারপাশে নিঃশ্বাস ফেলছিল। দেশজুড়ে অব্যাহত গুপ্তহত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড। ২১ মে মওলানা ভাসানী এসব ঘটনাকে আরও প্রসারিত করার জন্য হরতাল পালন করেন। চরমপন্থিরা এতে উদ্বুদ্ধ হয়। ২৭ মে নরসিংদীতে আওয়ামী লীগের একটি মিছিলে সর্বহারা পার্টি গুলি চালালে চারজন নিহত হন। ২৯ মে নড়িয়ায় নিজ বাসভবনে চরমপন্থিদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের নবনির্বাচিত এমপি নুরুল হক। ঘটনার সঙ্গে সর্বহারা পার্টি জড়িত বলে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। ১২ জুন বাগেরহাটের ফকিরহাট থানার বেতাগী পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট। মাওবাদীদের প্রথম ফাঁড়ি আক্রমণ এটি। ১৩ জুন বগুড়ার গাবতলী থানা লুট করে মতিন, আলাউদ্দিন গ্রুপ। ১৮ জুন নওগাঁর নিয়ামতপুর থানার ছাতড়া পুলিশ ফাঁড়িতে হামলা চালায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অহিদুর রহমান ও আলমগীর কবির। ২২ জুন কুস্টিয়ার দৌলতপুর থানার মাধিয়া পুলিশ ফাঁড়িতে হামলা চালায় আবদুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। তারা ফাঁড়ির সব অস্ত্রশস্ত্র এমনকি পুলিশের পোশাকও লুট করে নিয়ে যায়। ২৬ জুন পিরোজপুরের কাঁঠালিয়া থানার আমুয়া পুলিশ ফাঁড়ি লুট করে সিরাজ সিকদারের পূর্ব বাংলা সর্বহারা

জলিল-তাহেরের সৈনিক সংস্থা কি চুমু খাওয়ার জন্য ছিল ? : শাবান মাহমুদ ও রফিকুল ইসলাম রনি

সাক্ষাৎকার : মহিউদ্দিন আহমদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একসময়ের সক্রিয় কর্মী, কলামিস্ট ও আলোচিত রাজনৈতিক গ্রন্থ ‘জাসদের উত্থান-পতন : অস্থির সময়ের রাজনীতি’র লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাসদ জড়িত ছিল না তবে এ জন্য দলটির হঠকারী রাজনীতি দায় এড়াতে পারে না। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রসঙ্গ তুলে এনে মহিউদ্দিন আহমদ বলেন, কর্নেল তাহেরের নেতৃত্বে পরিচালিত বিপ্লবী সৈনিক সংস্থা বাহিনীটি কিসের জন্য? এটি কি বঙ্গবন্ধুকে চুমু খাওয়ার জন্য? প্রথমে এ সংস্থার কাজ শুরু করেছিলেন মেজর জলিল। যখন গ্রেফতার হলেন তখন মেজর জলিল বলেছিলেন, এখন থেকে যেন কর্মীরা কর্নেল তাহেরের সঙ্গে যোগাযোগ করেন। রাজধানীর ধানমন্ডির বাসভবনে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গতকাল জাসদের সেই সময়কার রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন মহিউদ্দিন আহমদ। এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমদ বলেন, ১৯৭২ সালের সংবিধান মেনে নিয়েই রাজনীতিতে জাসদের আত্মপ্রকাশ। ১৯৭৩ সালের নির্বাচনে অংশ নিয়ে সংসদের বিরোধী দল হিসেবেও ভূমিকা রেখেছে জাসদ। তবে গণতন্ত্রের পথে হেঁটে হেঁটে একপর্যায়ে দলটির যাত্রা শুরু হয় উল্টোপথে। গণবাহিনী গঠনের মধ্য দিয়ে জাসদ রাজনীতির মূলধারা থেকে বিচ্যুত হয়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে সক্রিয় হয়। এর ফলে গণতান্ত্রিক ধারায় না থেকে উগ্রপন্থি রাজনৈতিক দলে পরিণত হয় জাসদ, যা ছিল একটি হঠকারী সিদ্ধান্ত। ১৯৭২ থেকে ’৭৫ পর্যন্ত জাসদের

জাসদ কাহিনী (১): গুপ্তহত্যা থানা-ফাঁড়ি লুটের ৭২-৭৫

‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে কে কে
ইয়াহিয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে।’ 
স্বাধীন বাংলা বেতার থেকে মোকসেদ আলী সাঁই রচিত ও সুরারোপিত গানটি মনে পড়ে স্বাধীনতা-পরবর্তী সময়ের দিকে দৃষ্টিপাত করলেই। স্বাধীন স্বদেশে বিজয়ের আনন্দ ম্লান হয়ে এসেছিল ছয় মাসের মাথায়। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে আরও বিধ্বস্ত করার জন্য অস্ত্রের ঝঙ্কার তুলেছিল স্বাধীনতাবিরোধী শক্তিসহ চরমপন্থিরা। পাকিস্তানি আশা-আকাক্সক্ষার ধারক এ চরমপন্থি ও রাজাকাররা সম্মিলিতভাবে অস্ত্রের ঝঙ্কার তুলেছিল মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে। এরা যুদ্ধের সময় বাঙালি নিধনে মত্ত ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগে। এদের সঙ্গে সংযুক্ত হয় মুক্তিযুদ্ধফেরত একদল উগ্রপন্থি। এরা নানা গ্রুপে বিভক্ত হয়ে দেশজুড়ে তাণ্ডব চালায়। এদের অপকর্মকাণ্ডে যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর প্রশাসন গড়ে তোলা ও সচল রাখার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত সেতু, কালভার্ট, কল কারখানা মেরামত ও সংস্কার কাজ যখন চলছিল, তখন সেসব আবার ভেঙে ফেলা, এমনকি উড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধ অস্ত্রের ছড়াছড়ি সর্বত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়। অরাজক পরিস্থিতির ব্যাপকতা ছিল মাত্রাহীন। এদের বিরাট অংশই বাংলাদেশের স্বাধীনতায় অবিশ্বাসী। পাকিস্তান ও চীনের অনুসারী এবং সাহায্যপ্রাপ্ত ছিল এরা। সামরিক বা গেরিলা প্রশিক্ষণ ছিল এদের অনেকেরই। ক্ষমতার দম্ভে এরা নিজেদের মধ্যেও সহিংস ঘটনা ঘটাত।

জাসদের ভ্রান্তিবিলাসের অজানা অধ্যায়: নঈম নিজাম

জাসদ নিয়ে লঙ্কাকাণ্ড চলছে রাজনীতিতে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী এ দলকে নিয়ে হঠাৎ বিতর্ক জমে উঠেছে রাজনৈতিক অঙ্গনে। আর বিতর্কের সূত্রপাত সরকারি দল থেকেই। দীর্ঘ ৪৩ বছর আগে প্রতিষ্ঠিত দলটির জন্ম আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সাহসী নেতাদের সমন্বয়ে। শুরু থেকেই জাসদ ছিল এ দেশের রাজনীতিতে পরম বিস্ময়। রহস্যঘেরা। ধূমকেতুর মতো সামাজিক বিপ্লব ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান আর তারুণ্যের তেজি নেতৃত্বের টানে জাসদে শুরুতে দলে দলে ছুটে এসেছিল অগণিত তরুণ। কিন্তু দিন শেষে সবাই হয়েছে বিপ্লবের নামে বিভ্রান্ত, আর সংগ্রামের নামে বিপর্যস্ত, হতাশ। নেতাদের ভ্রান্তি, লক্ষ্যহীনতা আর হঠকারিতার চরম মূল্য দিতে হয়েছে জাসদের কর্মী-সমর্থকদের। কালের বিচারে বেরিয়ে এসেছে- জাসদের বিপ্লব ছিল আসলে বিপ্লবের ভ্রান্তিবিলাস।
জাসদের চমকপূর্ণ সৃষ্টি বাংলাদেশ ছাত্রলীগের দুটি সম্মেলনকে ঘিরে। ঢাকায় রেসকোর্স ও পল্টন ময়দানে ১৯৭২ সালের ২৩ জুলাই সম্মেলন দুটির আয়োজন করা হয়েছিল। রেসকোর্সের সম্মেলনের সঙ্গে যুক্ত ছিলেন শেখ ফজলুল হক মণি, আবদুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের সমর্থনপুষ্ট নূরে আলম সিদ্দিকী ও আবদুল কুদ্দুস মাখন। আর পল্টনের সম্মেলনের পেছনে ছিলেন সিরাজুল আলম খানের সমর্থনপুষ্ট আ স ম আবদুর রব, শাজাহান সিরাজ প্রমুখ। দুটি

জাতির পিতা প্রস্তাব : স্পিকার শেখ রাজ্জাক আলীর অতৃপ্তি; মেজর (অব.) মো. আখতারুজ্জামান

শেখ রাজ্জাক আলী চলে গেছেন না-ফেরার দেশে। তার সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৯১ সালের এপ্রিলে তিনি যখন ডেপুটি স্পিকার হলেন। আমরা অনেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছি। নতুন গণতান্ত্রিক সরকার হবে। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। সবারই উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অবিশ্বাস্য শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা দেশে-বিদেশে সবাই মেনে নিয়েছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি ১৯৯১ সালে আওয়ামী লীগ তড়িৎ সংবাদ সম্মেলন করে এক অদৃশ্য শক্তির গোপন অাঁতাতের মাধ্যমে নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করেছিল। যাই হোক, ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে ৩০০ আসনের ২৯৪টির মধ্যে বিএনপি ১৪০টি, আওয়ামী লীগ ৮৪টি, জাতীয় পার্টি ৩৫টি, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত ১৮টি, সিপিবি ৫টি, বাকশাল ৪টি, ন্যাপ ১টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র ৭টি আসন পেয়েছিল।
১ মার্চ বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়ে গেল ষড়যন্ত্রের নতুন খেলা। বিএনপিকে বাদ দিয়ে অন্য সব দলকে

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-১১ : কাজী-মুন্সী পরিবার

৫৬ হাজার বর্গমাইল আয়তনের দেশ বাংলাদেশ। আবহমানকাল ধরেই এদেশের মানুষ লড়াই করে আসছে প্রাকৃতিক দুর্যোগ ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। মোগল, বৃটিশ ও পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বারবার ছিনিয়ে এনেছে বিজয়। ইতিহাসের বাঁকে বাঁকে এ অঞ্চলের মানুষ বারবার রাজনৈতিক ঘেরাটোপে বন্দি ও সংগ্রামের মাধ্যমে সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। ফলে রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারগুলোর আদর্শগত পরিবর্তন হয়েছে সময়ের পরিক্রমায়। এতে এককালে রাজনৈতিক মিত্র পরবর্তী সময়ে পরিণত হয়েছে শত্রুতে। তবুও শেকড়ের মতো ছড়িয়ে রয়েছে পরস্পরবিরোধী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী রাজনীতিকদের সামাজিক বন্ধন। অতীতের ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়েও পরস্পরবিরোধী রাজনৈতিক নেতাদের মধ্যে তৈরি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। 
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পিতা আবদুল মোমেন খান ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও জিয়াউর রহমান সরকারের খাদ্যমন্ত্রী। ড. মঈন খানের সম্পর্কে জামাতা (ফুফাতো বোনের মেয়ের জামাই) হলেন বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার। আবার তৈমূর আলম খন্দকারের সঙ্গে ত্রিমাত্রিক আত্মীয়তা রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব ও

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-১০


মরমী কবি ও বিখ্যাত জমিদার দেওয়ান হাছন রাজা। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজোড়া তার গান ও দর্শনের জনপ্রিয়তা। গানের মতোই সিলেট অঞ্চলের রাজনীতিতে রয়েছে তার উত্তরপুরুষ ও আত্মীয়-স্বজনদের প্রভাব। বৃহত্তর সিলেটের বেশির ভাগ জনপ্রতিনিধির সঙ্গেই রয়েছে দেওয়ান হাছন রাজার পরিবারের নিকট ও দুরসম্পর্কীয় আত্মীয়তা। হাছন রাজার জামাতা দেওয়ান মোহাম্মদ আসফ চৌধুরী ছিলেন জাতীয় কংগ্রেসের সিলেট শাখার সহ-সভাপতি। হাছন রাজার নাতি হলেন প্রয়াত জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ। 
হাছন রাজার নাতিদের মধ্যে- বিশ্বনাথের দেওয়ান তৈমুর রেজা চৌধুরী জিয়া সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তৈমুরের ছেলে দেওয়ান শমসের রাজা চৌধুরী বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান ছিলেন। হাছন

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৯


পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রজাতিসত্তার তিনটি রাজপরিবার হচ্ছে বান্দরবানের বোমাং, রাঙ্গামাটির চাকমা ও খাগড়াছড়ির মং রাজপরিবার। পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে এখনও রয়েছে তাদের প্রভাব। পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশের বেশির ভাগ সরকারে ছিল এসব রাজপরিবারের প্রতিনিধিত্ব। এক্ষেত্রে এগিয়ে চাকমা ও বোমাং রাজপরিবার। বান্দরবানের বোমাং রাজপরিবারের ১৫তম রাজা হলেন অংশু প্রু চৌধুরী। তিনি জিয়াউর রহমান সরকারের খাদ্য ও সাত্তার সরকারের সময় দুই দফায় একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। রাজপরিবারের ১৪তম রাজা মং শৈ প্রু চৌধুরী ছিলেন এরশাদ সরকারের এমপি। রাজপরিবারের ১৩তম রাজা ক্য জ সাইন বোমাগ্রীর পুত্রবধূ

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৮

বগুড়ার নবাব পরিবারের সন্তান মোহাম্মদ আলী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার দাদা সৈয়দ আবদুস সোবহান চৌধুরী হলেন বগুড়া নবাববাড়ির প্রতিষ্ঠাতা। মোহাম্মদ আলীর দুই ছেলে সৈয়দ হাম্মাদ আলী ও সৈয়দ হামদে আলী। হাম্মাদ আলী পাকিস্তান সরকারের এমএলএ ছিলেন। তার মেয়ে হামিদা আলী বৃটেনে লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের ব্রো ক্রোয়াইডন অঞ্চলের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। মোহাম্মদ আলীর ছোট ছেলে হামদে আলী এখন আওয়ামী লীগের রাজনীতি করেন। মোহাম্মদ আলীর ফুফা হলেন টাঙ্গাইলের ধনবাড়ির জমিদার ও অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তার ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও পরে জিয়া সরকারের এমপি। নওয়াব আলীর নাতনি

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৭ : মির্জা-বিশ্বাস-জামান পরিবার


মোগল ও বৃটিশ আমলে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের নামের সঙ্গে ভূস্বামী, পেশাগত, ধর্মীয় ও সম্মানসূচক কিছু  পদবি যুক্ত হয়। কালের বিবর্তনে পদবির গুরুত্ব ম্লান হলেও রাজনীতিতে সেসব পদবিধারী কিছু পরিবার অটুট রেখেছেন তাদের প্রভাব। 
দেশের রাজনীতিতে দুইটি বিখ্যাত মির্জা পরিবার হলো পাবনা ও ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবার। জিয়া সরকারের মন্ত্রী ছিলেন পাবনার মির্জা আবদুল হালিম। তার চাচাতো ভাই মির্জা আবদুল আওয়ালও ছিলেন জিয়া সরকারের এমপি। মির্জা আওয়ালের ছোট ভাই হলেন আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি, সাবেক সচিব ড. মির্জা আবদুল জলিল। আবার মির্জা আওয়ালের ভাগনে হলেন এরশাদ সরকার ও বিএনপি সরকারের সাবেক এমপি মেজর (অব.) মঞ্জুর কাদের। আবার মঞ্জুর কাদেরের সম্পর্কে চাচা হলেন বাম নেতা ও ভাষাসৈনিক আবদুল মতিন। বাম নেতা টিপু বিশ্বাসের ভগ্নিপতি হলেন বিএনপি দলীয় সাবেক মন্ত্রী মির্জা হালিম। টিপু বিশ্বাসের এক ভাগনে হলেন পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু। সে সূত্রে ডিলুর খালু হচ্ছেন মির্জা হালিম। পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহতাবউদ্দিন বিশ্বাসের ভাগনে হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি আবার বাম নেতা টিপু বিশ্বাসের সম্পর্কে ভাতিজা। শিমুল বিশ্বাসের বেয়াই হলেন পাবনা পৌর

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৬

ভারতীয় উপমহাদেশের একটি প্রভাবশালী পদবি চৌধুরী। বৃটিশ আমলেই এ চৌধুরী উপাধিধারীরা প্রভাবশালী হয়ে ওঠেন ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে। পাকিস্তান আমল পার হয়ে বাংলাদেশ আমলেও রাজনীতিতে প্রভাব অটুট রেখেছে উল্লেখযোগ্য কিছু চৌধুরী পরিবার। চট্টগ্রাম, সিলেট ও ফরিদপুরের রাজনীতিতে প্রাধান্যসহ দেশের বিভিন্ন জেলার রাজনীতিতে এখনও প্রভাব ধরে রেখেছে বেশ কিছু চৌধুরী পরিবার। 
ময়মনসিংহের নান্দাইলের জমিদার ও কেন্দ্রীয় মুসলিম লীগের সহসভাপতি প্রয়াত আশরাফ হোসেন খান চৌধুরী। তার বড় ছেলে ময়মনসিংহ বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ-৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং ছোট ছেলে একই আসনের বিএনপি দলীয় সাবেক

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৫ :কবির, পন্নী, শাহ পরিবার

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও শিক্ষা-দীক্ষায় বিখ্যাত ফরিদপুরের কবির পরিবার। বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের অধিকারী এ পরিবারের সদস্যরা। এ পরিবারের উজ্জ্বলতম সদস্য হলেন বিখ্যাত কবি ও ভারতের নেহেরু এবং শাস্ত্রী সরকারের শিক্ষামন্ত্রী প্রয়াত হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের মেয়ে লায়লা কবিরের স্বামী হচ্ছেন ভারতের প্রখ্যাত রাজনীতিক, বাজপেয়ী সরকারের সাবেক প্রতিরক্ষা, শিল্প ও রেলওয়ে মন্ত্রী  জর্জ ফার্নান্দেজ। হুমায়ুন কবিরের এক ভাই হলেন ভারতের প্রখ্যাত শ্রমিক নেতা জাহাঙ্গীর কবির। তার ছেলে আলতামাস কবির ছিলেন ভারতের ৩৯তম প্রধান বিচারপতি। হুমায়ুন কবিরের আরেক ভাই আকবর কবির ছিলেন জিয়াউর রহমান সরকারের তথ্য উপদেষ্টা। আকবর কবিরের মেয়ে হলেন সিগমা হুদা ও খুশী কবির। সিগমা হুদার স্বামী বিএনএ’র সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। আবার নাজমুল হুদার সম্পর্কে চাচা

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৪



ভারতীয় উপমহাদেশে আরেকটি প্রভাবশালী উপাধি খান বা খাঁ। মঙ্গোলীয় ও তুর্কি ভাষা থেকে উৎপন্ন এ উপাধির আভিধানিক অর্থ সেনানায়ক, নেতা বা শাসক। মোগল আমলে নজিরবিহীনভাবে বিশিষ্টতা অর্জন করে খান উপাধি। বৃটিশ ও পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতেও ব্যাপক প্রভাবশালী কিছু খান পরিবার। বাংলাদেশের রাজনীতি ও ব্যবসায়িক জগতে অন্যতম বিখ্যাত চট্টগ্রামের খান পরিবার। আবুল কাসেম খান (এ কে খান) ছিলেন অবিভক্ত ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ও পাকিস্তানের ফেডারেল মিনিস্টার। পরবর্তীকালে তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত একে খান গ্রুপ অব কোম্পানি। একে খানের ছেলে প্রয়াত জহিরউদ্দিন খান ছিলেন জিয়া সরকার ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৫ম সংসদের পরিকল্পনা ও শিল্পমন্ত্রী। একে খানের ভাগনে হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। তিনি এরশাদ সরকারের মন্ত্রীও ছিলেন। জহিরউদ্দিন খান ও মোরশেদ খান আপন মামাতো-ফুফাতো ভাই। মোরশেদ খানের বেয়াই

আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৩


ভারতীয় উপমহাদেশের একটি প্রভাবশালী পদবি চৌধুরী। যা রাজকীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ব্যবহৃত সম্মানসূচক একটি পদবি। মোগল ও বৃটিশ আমলে ভারত উপমহাদেশে খাজনা আদায়, প্রাদেশিক সরকারকে রসদ, লোকবল সরবরাহ ও বিভিন্ন দাপ্তরিক দায়িত্বে থাকা তালুকদারদের মধ্যে কেউ কেউ খাজনার এক-চতুর্থাংশের অধিকারী হতেন। সেখান থেকে উৎপত্তি হওয়া এ চৌধুরী পদবি ব্যবহার করে ঔপনিবেশিক সময়ে নিজেদের সম্ভ্রান্ত অবস্থান বোঝাতেন জমিদাররা। বৃটিশ আমলেই এ চৌধুরী উপাধিধারীরা প্রভাবশালী হয়ে উঠেন ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে। পাকিস্তান আমল পার হয়ে বাংলাদেশ আমলেও রাজনীতিতে প্রভাব অটুট রেখেছে উল্লেখযোগ্য কিছু চৌধুরী পরিবার। বাংলাদেশে চৌধুরী পরিবারের কথা উঠলেই চট্টগ্রাম, ফরিদপুর, সিলেট ও নোয়াখালীর কয়েকটি পরিবারের নাম সামনে চলে আসে।
অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক থেকে মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন ফজলুল কাদের চৌধুরী। পাকিস্তানের স্পিকার এবং ভারপ্রাপ্ত

আত্মীয়তার বন্ধনে বাংলাদেশের রাজনীতি - ২

















মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় সমরনায়ক ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেনাকর্মকর্তা থেকে তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্রনায়ক। প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক দল-বিএনপি। তবে রাজনীতির আঙিনায় তেমন বিস্তৃত নয় তার আত্মীয়তার শেকড়। জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাও তিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পারিবারিক সম্পর্ক পুরানো। দুজনের নানাবাড়িই জলপাইগুড়ি এলাকায়। পুরানো সম্পর্কে

আত্মীয়তার বন্ধনে বাংলাদেশের রাজনীতি - ১


রাজনীতিতে তারা বিপরীত আদর্শে বিশ্বাসী। জাতির ক্রান্তিকাল ও ঐতিহাসিক প্রেক্ষাপটে তাদের অবস্থান পরস্পরবিরোধী। কিন্তু সামাজিকভাবে তারা জড়িয়ে আছেন আত্মীয়তার বন্ধনে। রাজনীতিকদের আত্মীয়তার এ বন্ধন নতুন নয়। বৃটিশ আমল থেকেই এ সম্পর্ক বহমান। ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বিখ্যাত কিছু রাজনৈতিক পরিবারের সম্পর্ক শেকড়ের মতো ছড়ানো। রাজনীতির ইতিহাসে এসব পরিবারের সদস্যরা আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন সবসময়। জাতীয়