টেকনিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকনিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ইঁদুরের বংশ নিজেই করুন ধ্বংস!


ইঁদুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকার একটি প্রাণী। অফিস বা বাড়িতে ইঁদুরের উপদ্রব কম বেশি থাকেই। পাশাপাশি গুদাম, দোকান ইত্যাদি নানা স্থানেও এদের উপদ্রব ঠেকানো মুশকিল। যাদের বাড়িতে ছোট শিশু আছে তারা ইঁদুরের এ উপদ্রব হতে রক্ষা পেতে বিষ প্রয়োগ করতে ভয় পান। আবার বিষ প্রয়োগ করেও অনেক ক্ষেত্রে বিশেষ কোন লাভ হয় না। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই বিষ গুলো ইঁদুর মারার জন্য কার্যকরী প্রমাণিত হয় না কারণ এখন ইঁদুর মারার বিষেও ভেজাল। কাজেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি করে নিন এমন একটি বিষ যা মানুষের জন্য বিষাক্ত নয়, কিন্তু ইঁদুরের

গোপন ক্যামেরা হুজুগ



প্রথমেই  বলে রাখি গোপন ক্যামেরায় এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে আপনার পাশের মানুষটির কলম বা হাতঘড়িতেও থাকতে পারে গোপন ক্যামেরা।

বলে রাখা ভাল: বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্য জানুন:

চিতা কিভাবে এত দ্রুত দৌড়াতে পারে?

একটি ‘ফেরারী এনজো’ সেকেন্ডে প্রায় ৮ মিটার গতি তুলতে পারে। আর একটি চিতা তুলতে পারে সেকেন্ডে প্রায় ১০ মিটার। প্রথম তিন লাফে এর গতি উঠে যায় ঘন্টায় ৬০ কিলোমিটার এর বেশি! এর বিশেষভাবে তৈরি দেহ নিয়ে এটি ঘন্টায় সর্বোচ্চ প্রায় ১১২ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম যা সত্যি অবাক করার মত। স্থলচর প্রানীদের মধ্যে চিতা সবচেয়ে বেশি দ্রুতগতি সম্পন্ন। খুব দ্রুত দৌড়াতে পারলেও এটি একটানা খুব বেশি দৌড়াতে পারে না। আর তাই শিকার ধরার ক্ষেত্রে দ্রুতগতিই এর ভরসা। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, চিতা কি কারনে এত দ্রুত দৌড়াতে পারে।


2010-11-11_235803

চিতা বিড়াল গোষ্ঠির প্রানী। এটি দেখতে অনেকটা লেপার্ড এর মত তবে আকৃতিতে ছোট। চিতা সাধারনত দৈর্ঘ্যে ৪ ফিট এবং উচ্চতায় ৩ ফিট এর মত হয়। এর লম্বা লেজটি দ্রুত দৌড়ানোর সময় গতি নিয়ন্ত্রনে সাহায্য করে। যে কোন প্রানী যেটি তিন লাফে ৬০ কিলোমিটার গতি তুলতে পারে, তার দেহ অবশ্যই এর জন্য বিশেষায়িত। চিতার ওজন হয় সাধারনত ১২৫ পাউন্ড যা বিড়াল গোষ্ঠীর অন্যান্য শিকারী প্রানী থেকে অনেক কম। এর দেহের আকৃতি ‘এরোডায়নামিক’। অর্থাৎ চোটার সময় এটিকে খুব একটা বাতাসের বাধায় পড়তে হয় না। ‘এরোডায়নামিক’ আকৃতি এর উদাহরন হিসেবে বলা যায় উড়োজাহাজ। এর পাতলা শরীর, ছোট মাথা এবং চিকন লম্বা পা বাতাসের দ্বারা খুব একটা বাধাপ্রাপ্ত হয় না।

2010-11-12_000118

দৌড়ানোর সময় বাতাসে ভেসে থাকা চিতা, যদিও এক সেকন্ডের কম সময়ের জন্য



চিতার চোখগুলোও একটু চওড়া হয় যাতে এটি দ্রুতগতিতে দৌড়ানোর সময় চারপাশের দৃশ্যপট এটির দৃষ্টিসীমায় থাকে। দ্রুত দৌড়ানোর সময় শরীরে প্রচুর রক্ত পাম্প করার জন্য চিতার রয়েছে একটি শক্তিশালী হৃদপিন্ড। এর বড় আকৃতির ফুসফুস বেশি বাতাস ধারন করতে পারে যা দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। এর লম্বা লেজটি দৌড়ানোর সময় দিক নিয়ন্ত্রন এবং ওজনের ভারসাম্য রক্ষা করে। ফলে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে দৌড়ানোর সময় এর শরীর ঘুরে যায় না বা নিয়ন্ত্রন হারায় না।

2010-11-12_000138

দ্রুতগতি সম্পন্ন ছোট প্রানী ধরার ক্ষেত্রে চিতা বেশি পারদর্শী
দ্রুত দৌড়াতে পারলেও এটি খুব বেশিক্ষন ছুটতে পারে না। সর্বোচ্চ গতিতে এটি প্রায় ৩০ সেকেন্ড এর মত দৌড়াতে পারে। এরপর এর শরীর এতটাই গরম এবং ক্লান্ত হয়ে যায় যে, এটিকে কিছুক্ষন বিস্রাম করতে হয় আগের অবস্থায় ফিরে আসার জন্য। অনেক সময় এটি শিকার ধরার পর সাথে সাথে খেতে পারে না ক্লান্তির জন্য। আর তখন সিংহ বা এ জাতীয় বড় শীকারি প্রানি এসে এদের শিকার নিয়ে যায়। আর স্বভাবত সিংহের সাথে লড়াই করার ক্ষমতা চিতার নেই। মূলত দ্রুত দৌড়ানো ছাড়া চিতার আর কোন বিশেষ গুন নেই। এটি মোটেও শক্তিশালী নয় এবং শিকার নিয়ে অন্য প্রানীর সাথে মারামারির চাইতে পালিয়ে যেতেই পছন্দ করে। এ ক্ষেত্রে অনেক সময় এটি গাছে চড়ে শিংহ জাতীয় প্রানী থেকে রক্ষা পায়। যদিও বলা হয় চিতা একমাত্র বিড়াল গোষ্টীর প্রানী যেটি গাছে চড়তে পারে না। কারন এর পায়ের তালু বিড়ালের মত নয় বরং অনেকটা কুকুর এর মত। তবে ঠেকায় পড়লে বাঘেও ঘাস খায় প্রবাদের মত চিতাও ঠেকায় পড়লে গাছে ওঠে। তবে গাছে চড়ার ক্ষেত্রে ওস্তাদ ‘লেপার্ড’ এর সংগে চিতার গাছে চড়াকে কোনভাবেই তুলনা করা যাবে না। লেপার্ড নিজে তো গাছে উঠেই অনেক সময় বড় আকৃতির শিকার নিয়েও গাছে উঠে যায় যাতে সিংহের মত অলস শিকারিরা তার শিকার ছিনিয়ে নিতে না পারে

নবায়নযোগ্য শক্তি – বায়োগ্যাস

বায়োগ্যাস কী?




গোবর, পশু-পাখি ও মানুষের বর্জ্য, আবর্জনা, কচুরিপানাসহ যে কোনো ধরনের পচনশীল জৈব পদার্থ বাতাসের অনুপস্থিতিতে জীবাণু (যেমন- ব্যাকটেরিয়া) এর দ্বারা পচনের ফলে যে বর্ণহীন জ্বালানী উৎপন্নহয় তার নাম বায়োগ্যাস। এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। এছাড়াও এতে ৫৫-৬৫ শতাংশ মিথেন এবং ৩০-৪০ শতাংশ কার্বন-ডাই অক্সাইড থাকে। এছাড়াও নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড থাকে। বায়োগ্যাস ব্যবহারে কোনো ধরনের গন্ধ এবং ধোঁয়া সৃষ্টি হয় না। মূলত বিশেষভাবে তৈরি আবদ্ধ কোনো স্থানে আবর্জনা পচিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়। ১ কিউবিক মিটার বায়োগ্যাস থেকে ৫৫০০-৬৫০০ কিলোক্যালরি তাপশক্তি পাওয়া যায়।



বায়োগ্যাস কিভাবে তৈরি হয়



বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল। বায়ুশূন্য স্থানে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বায়োগ্যাস উৎপন্ন হয়। যে বদ্ধ স্থানে ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে ডাইজেস্টার বলা হয়। সাধারণত তিনটি ধাপে বায়োগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

প্রথম ধাপ : বায়োমাসের বিভিন্ন উপাদান যেমন : প্রোটিন, চর্বি, শর্করা ইত্যাদি ভেঙ্গে সরল উপাদান তৈরি হয়।

দ্বিতীয় ধাপ : ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সরল উপাদানগুলো বিভিন্ন জৈব এসিড তৈরি করে।

তৃতীয় ধাপ : এ ধাপে জৈব এসিড থেকে ফার্মেন্টেশন বিক্রিয়ায় মিথেন, কার্বন-ডাই-অক্সাইড তৈরি হয়।



রাসায়নিক বিক্রিয়া

C6H12O6—->3CH4+3CO2





বায়োগ্যাস তৈরির কাঁচামাল



সাধারণত পচনশীল যে কোনো বস্তু থেকেই বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এবার দেখে নেয়া যাক বায়োগ্যাস তৈরির কাঁচামালগুলো কি কি-



* মানুষ, হাঁস মুরগীর বিষ্ঠা, গোবর

* পশু-পাখির মৃতদেহ

* শাক-সবজি ও ফলমূলের ফেলে দেয়া অংশ

* জলাশয়ের বিভিন্ন জলজ উদ্ভিদ (যেমন : কচুরিপানা)

* কাঠ, কাগজ, গাছের পাতা ইত্যাদি।

* মিউনিসিপ্যাল বর্জ্যরে জৈব অংশ।

* কৃষি বর্জ্য

* চিনি কলের বর্জ্য ও চিটাগুড়



বায়োগ্যাস প্লান্ট



সারা বিশ্বে সাধারণত দু’ধরনের বায়োগ্যাস প্লান্ট দেখা যায়-

১. স্থিরডোম বায়োগ্যাস প্লান্ট

২. ভাসমান ডোম বায়োগ্যাস প্লান্ট

ভাসমান ডোম বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল। এ ধরনের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে খরচ খুব বেশি হলেও স্থায়ীত্ব তুলনামূলকভাবে কম। অপরদিকে স্থিরডোম বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা বেশ সহজ। রড, বালি এবং সিমেন্ট দিয়ে অল্প খরচে এ ধরনের প্লান্ট তৈরি স্থাপন করা যায়। এ ধরনের প্লান্টের স্থায়ীত্বও তুলনামূলকভাবে বেশি। এসব কারণে সারা বিশ্ব জুড়ে স্থির ডোম বায়োগ্যাস প্লান্টের জনপ্রিয়তাই বেশি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) ১৯৭৬ সালে ৩ ঘন মিটার বায়োগ্যাস উৎপাদন সক্ষম একটি ভাসমান ডোম বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে। এরপর BCSIR-এর কারিগরী সহায়তা ও তত্ত্বাবধানে সারাদেশে প্রায় ২০০টি এ ধরনের বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়। এসব প্লান্ট স্থাপনের কিছুদিনের মাঝে ছিদ্র সৃষ্ট হওয়া সহ নানান সমস্যা দেখা দেয়। এরপর আশির দশকে BCSIR-এর গবেষকরা আমাদের দেশে সহজে তৈরি করা সম্ভব এমন স্থির ডোম বায়োগ্যাস প্লান্টের মডেল উদ্ভাবন করেন। আমরা পরবর্তী অনুচ্ছেদে স্থির ডোম বায়োগ্যাস প্লান্ট নিয়ে বিশদ আলোচনা করব।



স্থির ডোম বায়োগ্যাস প্লান্ট



স্থির ডোম বায়োগ্যাস প্লান্ট মূলত তিনটি অংশে বিভক্ত।

১. ডাইজেস্টর

২. হাইড্রোলিক চেম্বার

৩. ইনলেট ট্যাঙ্ক



ডাইজেস্টার



ডাইজেস্টার অনেকটা গোলাকার কুয়ার মতো। এর ব্যাস ২৬০ সে. মি. এবং গভীরতা ২২১ সে. মি.। কুয়ার অর্ধগোলাকার তলদেশে ৭.৫ সে. মি. পুরু ইটের ঢালাই এবং চারদিকের দেয়ালে ১২.৫ সে. মি. ইটের ঢালাই দেয়া হয়। দেয়ালের উচ্চতা যখন ২৫ সে. মি. হবে তখন হাইড্রলিক চেম্বার তৈরির জন্য কুয়ার একদিকের দেয়ালে ১৫০ সে. মি.*৭৫ সে. মি. এবং অন্যদিকের দেয়ালে ইনলেট পাইপ বসানোর জন্য ২৫ সে. মি. * ২৫ সে. মি. গাঁথুনি খোলা রাখতে হবে। ১৫ সে. মি. ব্যাস বিশিষ্ট একটি আরসিসি বা পিভিসি পাইপ দেয়ালের সাথে আনুমানিক ৩০ ডিগ্রী কোণে বসিয়ে দিতে হবে। এই পাইপটি ইনলেট হিসেবে কাজ করবে। এবার দেয়ালের উপরিভাগে ৭.৫ সে. মি. পুরু ঢালাই এবং এর উপরে ৭.৫ সে. মি. ইটের গাঁথুনি দিয়ে একটি গম্বুজ আকৃতির ডোম তৈরি করা হয়। ডোমের উপরের অংশে বায়োগ্যাস নির্গমনের জন্য একটি জিআই পাইপ বসানো থাকে। ২৫ সে. মি. লম্বা এই পাইপের ব্যাস সাধারণত ২৭ সে. মি. হয়। পাইপের উপরের দিকে একটি বাল্ব সংযুক্ত থাকে। এরপর ডাইজেস্টারের ভেতরের দেয়ালে ১.২৭ সে. মি. পুরু প্লাস্টার করা হয়। এরপর ভেতরের দেয়াল থেকে নির্গমন মুখ পর্যন্ত ১ মি. মি. পুরু মোম/সিলিকেটের প্রলেপ দেয়া হয়।



হাইড্রোলিক চেম্বার



হাইড্রোলিক চেম্বার মূলত দুটি আয়তকার চেম্বারের সমন্বয়ে গঠিত। এর উপরের চেম্বারের আয়তন ১৬০ সে. মি.*১৫০ সে.মি.*৬০ সে. মি. এবং নিচের চেম্বারের আয়তন ১০০ সে. মি. * ১৫০ সে. মি. * ১৫৫ সে. মি.। উপরের চেম্বারে একটি নির্গমন নল সংযুক্ত থাকে। চেম্বার ও নির্গমন পথের দেয়াল ৭.৫ সে. মি. পুরু ইটের গাথুনি এবং ভেতরের দেয়াল প্লাস্টার করা হয়। চেম্বারের উপরের দিকে একটি ঢাকনি থাকে।



ইনলেট ট্যাংক



ইনলেট পাইপের মুখে একটি ট্যাংক স্থাপন করা হয় যা ইনলেট ট্যাংক হিসেবে পরিচিত। এর মাপ হচ্ছে ৬০ সে. মি * ৬০ মি. * ৬০ সে. মি। এই ট্যাংকের ভেতর ও বাইরের দেয়াল ভালোভাবে প্লাস্টার করা হয়। পুরো প্লান্টের নির্মাণ কাজ শেষ হবার পর প্লান্টের চারপাশ বালি ও মাটি দিয়ে এমনভাবে ভরাট করা হয় যেন ডোমের উপরিভাগ পর্যন্ত মাটির নিচে থাকে। এ ধরনের বায়োগ্যাস প্লান্ট মাটির নিচে থাকায় জায়গা নষ্ট হয় না। এছাড়া দূষণমুক্ত হওয়ায় রান্না ঘরের কাছেই এ ধরনের বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করা যেতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্লান্টের আশেপাশে যেন অন্য কোনো বড় গাছ না থাকে। কারণ, বড় গাছের শিকড়ে বায়োগ্যাস প্লান্টের দেয়াল ক্ষতিগ্রস্থ হতে পারে। উল্লেখ্য, এ ধরনের স্থির ডোম বায়োগ্যাস প্লান্ট ৩ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদন করতে সক্ষম। অর্থাৎ এ ধরনের বায়োগ্যাস প্লান্ট দিয়ে ৭/৮ সদস্য বিশিষ্ট একটি পরিবারের জ্বালানী চাহিদা সহজেই পূরণ করা যাবে।

ইনলেট ট্যাংকের মাধ্যমে বায়োগ্যাস কাঁচামাল দেয়া হয়। ডাইজেস্টারে ফার্মেন্টেশন বিক্রিয়ায় বায়োগ্যাস উৎপন্ন হয়। ব্যবহারের জন্য ডোমের উপরের নির্গমন পাইপের মাধ্যমে বায়োগ্যাস বের করে নেয়া হয়। বায়োগ্যাস উৎপাদনের পর কাঁচামালের অবশিষ্ট অংশ হাইড্রলিক চেম্বারে জমা হয় যা জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। বায়োগ্যাস প্লান্টে কাঁচামাল সরবরাহের সময় লক্ষ্য রাখা প্রয়োজন যেন ইট, পাথরের টুকরো, বড় কাঠের টুকরো প্লান্টের ভেতরে প্রবেশ না করে। কারণ এক্ষেত্রে ইনলেট পাইপটি বন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে। এছাড়া নির্গমন বাল্বে কোনো ছিদ্র আছে কি-না সে ব্যাপারে লক্ষ্য রাখা প্রয়োজন।



বায়োগ্যাসের ব্যবহার



১. বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাস রান্নাবান্নার কাজে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নেই যেসব অঞ্চলে বায়োগ্যাস প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে সুবিধাজনক বিকল্প হতে পারে।

২. বায়োগ্যাস ল্যাম্প ব্যবহার করে আলোর ব্যবস্থা করা যায়। এই ল্যাম্পটি অনেকটা হ্যাজাক লাইটের মতো।

৩. বায়োগ্যাস ব্যবহার করে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বৈদ্যুতিক বাতি, পাখা, রেডিও, টেলিভিশন, কম্পিউটার সহ যাবতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো যেতে পারে। তবে এক্ষেত্রে বড় পরিসরে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে হবে।

৪. বায়োগ্যাসের সাহায্যে ডিজেল ইঞ্জিন চালিয়ে জমিতে পানি সেচ করা যায়।

৫. বায়োগ্যাস ব্যবহার করে ফলমূল ও খাদ্যশস্য সংরক্ষণ করা যায়।

৬. অটোমোবাইলের জ্বালানী হিসেবেও পৃথিবীর বিভিন্ন দেশে বায়োগ্যাস ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে সুইডেনে বায়োগ্যাস চালিত ট্রেন চালু হয়েছে।

৭. আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট অংশটুকু (যা রেসিডিউ হিসেবে পরিচিত) জৈব সার হিসেবে ফসল উৎপাদনে ব্যবহার করা যায়। এছাড়াও এ রেসিডিউ মাছের খাদ্য হিসেবেও ব্যবহার করা যেতে পারে।



বায়োগ্যাস ব্যবহারের সুবিধা



বিকল্প জ্বালানী হিসেবে বায়োগ্যাসের সুবিধাগুলো হলো-

১. বায়োগ্যাস পরিবেশ বান্ধব জ্বালানী

২. বায়োগ্যাস ব্যবহারে কোনো ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয় না।

৩. বায়োগ্যাস ব্যবহারে কোনো ধরনের ধোঁয়া সৃষ্টি হয় না।

৪. বায়োগ্যাস প্লান্টে ময়লা-আবর্জনা পচনের ফলে রোগ-জীবাণু ধ্বংস হয়ে যায়।

৫. বায়োগ্যাস প্রযুক্তি অপেক্ষাকৃত সহজতর।

৬. বায়োগ্যাস প্লান্ট তৈরিতে খরচ হয় খুব কম।

৭. আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের পর যা অবশিষ্ট থাকে তা উন্নতমানের জৈব সার। এতে উদ্ভিদের জন্য সহায়ক কিছু রাসায়নিক পদার্থ (যেমন : নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি)



বায়োগ্যাস : বাংলাদেশ প্রেক্ষাপট



বায়োগ্যাস উৎপাদনের প্রধান দুটি কাঁচামাল গোবর এবং কচুরিপানা বাংলাদেশের প্রায় সব গ্রামেই সহজলভ্য। তাই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিকল্প জ্বালানী হিসেবে বায়োগ্যাস সবচেয়ে কার্যকর বিকল্প হতে পারে। একটি ছোট্ট তথ্য দিলে, আশা করা যায় বিষয়টি আরেকটু পরিষ্কার হবে- একটি সাধারণ পরিবারের দৈনন্দিন রান্নাবান্নার কাজ সারতে যে পরিমাণ বায়োগ্যাস প্রয়োজন তা উৎপাদনে মাত্র ১/২ কেজি গোবরই যথেষ্ঠ। তাহলে কেন বায়োগ্যাসই হয়ে উঠছে না আমাদের গ্রামাঞ্চলের মানুষের প্রচলিত জ্বালানীর বিপরীতে সবচেয়ে বিকল্প জ্বালানী।



বাংলাদেশ বায়োগ্যাসের ব্যবহার শুরু হয়েছে বেশ আগে। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করলে বায়োগ্যাস ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। কিন্তু এরপরেও আমাদের দেশে বিকল্প জ্বালানী হিসেবে বায়োগ্যাস এখনও ততোটা জনপ্রিয়তা লাভ করেনি। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো- মানুষের ভ্রান্ত ধারণা, পচনশীল পদার্থ ও আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরি হয় বলে অনেকের মনে করেন, রান্নাবান্নায় বায়োগ্যাসের ব্যবহার স্বাস্থ্যসম্মত নয়। কিন্তু এ ধারণাটি সম্পূর্ণ ভুল। তাই বিকল্প জ্বালানী হিসেবে বায়োগ্যাসকে জনপ্রিয় করতে হলে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষের এসব ভ্রান্ত ধারণা দূর করতে হবে। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন বেসরকারি উদ্যোগ। গ্রামীণ শক্তি সহ বেশ কিছু এনজিও গ্রামাঞ্চলে বায়োগ্যাস ব্যবহারের প্রসারে ভূমিকা রাখছে। তবে এসব উদ্যোগ যথেষ্ঠ নয়। আরেকটু চেষ্টা এবং উদ্যোগ থাকলে বায়োগ্যাস জনপ্রিয়করণের মাধ্যমে বদলে দেয়া যাবে গ্রামীণ জনপদের জীবনধারা। কারণ,বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহার করে গ্রামে বসেই শহরের নাগরিক সুবিধা ভোগ করা সম্ভব। চীন ভারত সহ বেশ কয়েকটি দেশে বায়োগ্যাসের মাধ্যমে বাসা বাড়িতে বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য বড় পরিসরে বায়োগ্যাস প্লান্ট স্থাপিত হয়েছে। আমাদের দেশে গ্রামাঞ্চলের পাশাপাশি শহরাঞ্চলেও বড় ধরনের বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যা কাটানো যেতে পারে। এক্ষেত্রে কাঁচামাল হিসেবে শিল্প কারখানা বর্জ্য, মিউনিসিপ্যাল বর্জ্যরে জৈব অংশ ব্যবহার করা যেতে পারে।





- সূত্রঃ সহজ করে নবায়নযোগ্য শক্তি

মাসিক টেকনোলজি টুডের সৌজন্যে।

পোস্টের সরাসরি লিঙ্ক এখানে।

Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও হ্যাকিং করার টিপস

আনেক সময় আমাদের মনে হতে পারে Yahoo,Google,MSN এর মালিক কে বা কোন প্রতিষ্ঠান।ইচ্ছা করলেই আপনি বের করতে পারেন Yahoo,Google,MSN সহ সকল সাইটের (.BD,CN,IN সহ সকল Extantion বাদে) গোপন তথ্য।কি অবাক হচ্ছেন ?কাজটি আপনি সহজেই করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে।


যেভাবে করবেন



প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হল আপনাকে বের করতে হবে Domain টি কোন Domain Regster কোম্পানির মাধ্যমে নিবন্ধন করা হয়েছে।আর তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই লিঙ্ক ।এর পর আপনি আপনার পছন্দের সাইটের নাম সাবমিট করুন।ব্যাস পেয়ে যাবেন সেই সাইটের সকল গোপন তথ্য । ধরুন, আমরা ইয়াহু! ডট কমের বিভিন্ন তথ্য খুঁজে বের করবো। এজন্য প্রবেশ করুন http://www.internic.com/whois.html । who is Search এর ঘরে টাইপ করুন yahoo.com এবং এন্টার দিন। লক্ষ্য করলে দেখবেন ইয়াহু! ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছে ১৯৯৫ সালের ১৮ জানুয়ারি, আপডেট করা হয়েছে ২০০৫ সালের ২২ জুলাই এবং ডোমেইনটির মেয়াদ শেষ হবে ২০১২ সালের ১৯ জানুয়ারি।



haking Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও হ্যাকিং করার টিপস ১
Techtunes



এর পর আপনি এসকল তথ্য এর মধ্যে পাবেন Whois Server এর নাম।

যেমন ধরুন www.amaderadda.com ওয়েব সাইটের Whois Server এর নাম হল whois.dynadot.com মানে এটি dynadot.com নামের ওয়েবে নিবন্ধন করা হয়েছে। এখন এর Whois Server এর নামটি কপি করে web browisng adress এ past করে চলে যান এর পেজে।



polx Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও হ্যাকিং করার টিপস ১
Techtunes



এখানে আপনি Domain Name এর জাগায় amaderadda.com ও এর কোড দিয়ে সাবমিট করুন



একটু পরেই আপনি পেয়ে যাবেন সকল গোপন তথ্য



monfw Domain Name দিয়ে বের করুন এর মালিকের সকল তথ্য ও হ্যাকিং করার টিপস ১
Techtunes

তেলাপোকার একটি চিকিৎসা

তেলাপোকা হচ্ছে এইডস ও ক্যান্সারের মত ননকিউরেবল। তবে অন্য একটা মজার ঘটনা যা আপনাদের সাথে শেয়ার করতে চাই

তেলাপোকার কিন্তু একটা সস্তা চিকিৎসা আছে। ছোট সাইজের তেলাপোকা অনেক স্প্রে করেও এর থেকে রেহাই পাওয়া যায় না। যতটুকু ফ্রন্টে থাকে স্প্রে তাদের গায়ে লাগলে ওগুলো শুধু মরে যায়। লুকায়িত থাকাগুলি পরের দিন আবার বের হয়।



তেলাপোকার অদ্ভুত ও মজাদার একটি চিকিৎসা।

দেশে যারা ছোট সাইজের এই সব তোলাপোকায় তিক্ত বিরক্ত হয়ে উঠেছেন তাদের জন্য একটি সহজ চিকিৎসা।



১.বরিক এসিড পাউডার ফার্মেসীতে পাবেন। আমরা কেরাম বোর্ড খেলার সময় যে বরিক পাউডার কিনতাম। কিনে নিন।

২. সাধারণ চা খাওয়ার কাপ, ১ কাপ আটা বা ময়দা নিন। তার সাথে দুই চামচ বরিক পাউডার মিশান। সাথে ২ চামচ চিনি মিশান। তারপর পানি দিয়ে মাখুন। বাটা পিয়াজ যে রকম নরম হয়, তার চেয়েও নরম করুন ঐ মিশ্রন।



৩. রাতে শোবার আগে রান্না ঘরে বা যেখানে ঐ তোলাপোকা বের হয়ে আড্ডা মারে সেখানে হাত দিয়ে একটু দুর দুর করে ছিটিয়ে দিন এ মিশ্রনগুলি। ছিটাবেন এমন ভাবে যাতে ফোটাগুলি অপেক্ষাকৃত একটু বড় সাইজ হয়।



৪. গভীর রাতে বা সময় মত ঐ তেলাপোকা এসে ঐ মিশ্রনগুলি খাবে।



৫. তার পরের দিন দেখবেন যারা খেয়েছে তারা কেমন যেন এবনরমাল হয়ে গেছে। সামনেই আছে, কিন্তু চলাফেরার শক্তি নাই। তাড়ালেও দৌড়ায় না। এর ২ দিন পর দেখবেন সবগুলি মরে আছে। মানে ৩ দিন সময় লাগে মরতে।

৬. একই প্রক্রিয়া পর পর ২-৩ দিন করুন যাতে যেগুলো এখনো খায়নি তারাও খাওয়ার সুযোগ পায়।



চার পাঁচ দিন পর দেখবেন সম্পূর্ণ তেলাপোকা ধ্বংস হয়ে গেছে। ঠিক ১ বছর পর আবার দেখা দিতে পারে, যদি না বহিরাগতরা ওখানে পুনরায় আসে।