স্বাধীনতার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাধীনতার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মুজিব বাহিনী : ‘দ্য ফিফথ আর্মি ইন বাংলাদেশ’


[সম্প্রতি দেশে একাত্তর ও একাত্তর-পরবর্তী রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নতুন করে আগ্রহ ও বিতর্ক লক্ষ করা যাচ্ছে। এবার এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী নামে পরিচিত ‘বাঙলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ’-এর ভূমিকা। বিশেষত একাত্তরে কী প্রেক্ষাপটে এই গোপন বাহিনী গড়ে উঠেছিল এবং তার ভূমিকা মুক্তিযুদ্ধে ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও সমাজ জীবনে কীরূপ ফলাফল বয়ে এনেছে, তা নিয়ে সম্প্রতি জাতীয় সংসদে ও গণমাধ্যমে তীব্র বিতর্ক দেখা যাচ্ছে। এই বিতর্কের খানিকটা পটভূমি জানতে এখানে গবেষক আলতাফ পারভেজ-এর ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনর্পাঠ’ শীর্ষক প্রকাশিতব্য গবেষণা গ্রন্থটি থেকে প্রথম দুটি অধ্যায় সংক্ষিপ্ত আকারে পাঠকদের জন্য তুলে ধরা হলো। আলোচ্য গবেষণা গ্রন্থটি শিগগির প্রকাশিত হবে। এখানে প্রকাশিত অংশে কিছু তথ্যসূত্র বাদ দেয়া হয়েছে, যা আগ্রহী পাঠক মূল গ্রন্থে পাবেন।]

‘মুজিব বাহিনী’র জন্ম : নেতৃস্থানীয় সংগঠকদের দাবি
মুজিব বাহিনীর প্রধান চার নেতা ছিলেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মণি, আবদুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ। ভারতীয়রা এই নেতাদের আদর করে বলতেন ‘অবিচ্ছেদ্য চার’। মুক্তিযুদ্ধের পর শেখ মণি জীবিত ছিলেন চার বছর। আবদুর রাজ্জাক মারা গেছেন ২০১১ সালের ২৩ ডিসেম্বর। বাকি

এ কে খন্দকারের সাক্ষাৎকার



খন্দকারের জন্ম ১ জানুয়ারি, ১৯৩০ সালে। মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৫২ সালে পাকিস্তান এয়ারফোর্সে কমিশন লাভ করেন তিনি। ১৯৭১ সালে তিনি ছিলেন উইং কমান্ডার। প্রবাসী সরকার তাকে গ্র“প ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি দেয়। পরে তিনি বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক হিসেবে তার কাজ, ডিসেম্বরের চূড়ান্ত

অপারেশন মোনায়েম খান কিলিং

তার সঙ্গে আমার পরিচয় বছর চারেক আগে দৈনিক যুগান্তরে কাজ করার সময়। তখন বন্যায় ঢাকার নিম্নাঞ্চল ডুবতে শুরু করেছে।মোজাম্মেল হক, বীর প্রতীক (৫০) আবার ঢাকার উপকণ্ঠ ভাটারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তো বন্যা দুর্গত আর ও ত্রাণ তৎপরতা নিয়ে তিনি তখন খুব ব্যস্ত। কালো রঙের একটি সেড তোলা টুপি পড়ে দিনরাত মোটর সাইকেল দাবড়ে বেড়াচ্ছেন।
আমি মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকার কথা আগেই জেনেছিলাম পত্রিকা পড়ে। সে সময় তাঁর ব্যস্ততার কারণে অবশ্য এ নিয়ে কথা হয়নি। তবু পেশাগত সম্পর্কের বাইরে এক ধরনের শ্রদ্ধাপূর্ণ বন্ধুত্ব হয়। মানুষ হিসেবে তিনি খুব স্পষ্টবাদী, কাউকে তোয়াক্কা করা তার ধাঁতে নেই। সে সময় একগাদা সাংবাদিকের সামনে এক দুপুরে চরম বিরক্তির সঙ্গে তিনি বলেই ফেললেন, “খোকা ভাই (মেয়র সাদেক হোসেন খোকা) আসবেন বিকালে। এর আগে ত্রাণ দিতে উনি নিষেধ করেছেন। মেয়র হিসেবে উনি ত্রাণ কাজের উদ্বোধন করতে চান! আরে মিয়া, সেই সকাল থেকে বন্যার্তরা এক হাতা খিচুড়ি খাওয়ার জন্য রোদের মধ্যে বসে আছে।
খিদা কি আর এই সব মেয়র – ফেয়র, আর টিভি ক্যামেরা বোঝে? ত্রাণ

ইতিহাসের দায় : মুশফিকুল ফজল আনসারী


স্বাধীন দেশের নাগরিক হিসাবে অন্তত পক্ষে মত প্রকাশের সামান্যতম স্বাধীনতা ভোগ করাটাও এখন কষ্টসাধ্য। গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার এসকল শব্দ এখন অভিধানেই শোভা পাচ্ছে।  অথচ এসবের জন্য কতই না সংগ্রাম আর আত্মত্যাগ। দেশের মা, মাটি আর মানুষের সে স্বাধীনতা সংগ্রামের আছে গৌরবময় ইতিহাস। কিন্তু স্বাধীনতার সুদীর্ঘ সময় পরও একটি পক্ষ চাইছে তরুণ প্রজন্মকে তাদের দাসত্বের সীমানা দেখিয়ে আটকে রাখতে। কিন্তু ইতিহাসের

আব্বু চিন্তিত, মুজিব কাকু আমলেই নিলেন না: শারমিন আহমদ


আম্মা আমাকে সঙ্গে নিয়ে একদিন সন্ধ্যারাতে মুজিব কাকুর বাসায় গেলেন। মুজিব কাকি ঘরের সামনের বারান্দায় বসে পান খেতে খেতে গল্প করছেন। আমি মুজিব কাকুর ঘরের সামনে দিয়ে হেঁটে যেতেই ভেতর থেকে মুজিব কাকু আমাকে ডাকলেন, ‘এই রিপি নাকি? ভেতরে আয়।’ ঘরের খোলা দরজা দিয়ে দেখা যায় মুজিব কাকু বালিশে মাথা রেখে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছে। তাঁর মাথার কাছে চেয়ারে শেখ ফজলুল হক মনি বসা। তিনি মুখ নিচু করে নিম্নস্বরে মুজিব কাকুকে কিছু বলছিলেন। মুজিব কাকুর ডাকে আমি ঘরে ঢুকতেই শেখ মনি মুখ তুলে আমার দিকে তাকালেন। তাঁর দৃষ্টি শীতল ও সতর্ক। মুজিব কাকু তাঁর স্বভাবজাত উষ্ণতা

এই জন্যই কি আমরা ২৪ বছর সংগ্রাম করেছিলাম? - শেখ মুজিবকে তাজউদ্দিন: শারমিন আহমদ

পঁচাত্তরের ফেব্রুয়ারিতে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দল পরিচালনা এবং যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক ক্ষমতার অধিকারী হন তিনি। কিন্তু বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী এবং মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাকশাল গঠনের তীব্র বিরোধিতা করেছিলেন। এ নিয়ে তাদের মতবিরোধ পরিবার পর্যন্ত পৌঁছেছিল। এ নিয়ে দু’জনের মধ্যে আদর্শগত মতবিরোধও হয়েছিল। 

তাজউদ্দীন আহমদ প্রশ্ন তুলেছিলেন বঙ্গবন্ধুর আত্মীয়স্বজনদের নানা সুবিধা নেয়া প্রসঙ্গেও। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একমাত্র রাজনৈতিক দল বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ) গঠন করতে যাচ্ছেন শুনে তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুকে বলেছিলেন, এ জন্যই কি আমরা ২৪ বছর সংগ্রাম করেছি? যেভাবে দেশ চলছে তাতে আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। 

দেশদ্রোহি হবার ভয়ে স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান মুজিব কাকু : শারমিন আহমদ

স্বাধীনতার কোন ঘোষনায় স্বাক্ষর করলে পাকিস্তানিরা দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে এমন মন্তব্য করে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণায় সাক্ষর করতে অস্বীকৃতি জানান, এমনই বিস্ফোরক মন্তব্য করে  যুদ্ধাকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী  তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেন, মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন-‘এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে।’

সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের তিনি এই তথ্য জানান।

মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট প্রসঙ্গে তাজউদ্দীন কন্যা লিখেছেন, পূর্ব পরিকল্পনা

তাজউদ্দীন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব: শারমিন আহমদ

নয় মাসের যুদ্ধ শেষে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে বন্দি। মুক্ত হয়ে তিনি দেশে ফিরেন ১০ই জানুয়ারি। অবিসংবাদিত নেতার     
প্রত্যাবর্তনে বিমানবন্দরে লাখো মানুষের ঢল। রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে) সংবর্ধনার আয়োজন। একটি খোলা ট্রাকে চড়ে বঙ্গবন্ধু চার নেতাসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে রওনা হলেন জনসভাস্থলে। স্বদেশ প্রত্যাবর্তন অংশে শারমিন আহমদ লিখেছেন, মুজিব কাকুর পাশেই আনন্দে উদ্বেলিত আব্বু দাঁড়িয়ে আছেন। হঠাৎ মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ

‘মুজিব কাকু সরে গিয়েছিলেন অনেক দূরে’:শারমীন আহমদ

তাজউদ্দীন আহমদ প্রসঙ্গে একটি কথা খুবই প্রচলিত। ১৯৭১ সালে মুজিব-ইয়াহিয়া বৈঠক চলছে ঢাকায়। পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এসেছেন। আছেন ইন্টারকন্টিনেন্টালে কড়া মিলিটারি পাহারায়। কজন বাঙালি সাংবাদিক সাক্ষাতের অনুমতি পেয়েছে। আলাপকালে ভুট্টো এ সময় বলে বসলেন, আলোচনা বৈঠকে মুজিবকে আমি ভয় পাই না। ইমোশনাল এপ্রোচে মুজিবকে কাবু করা যায়, কিন্তু তার পেছনে ফাইল বগলে চুপচাপ যে নটোরিয়াস লোকটি বসে থাকে তাঁকে কাবু করা শক্ত। দিস তাজউদ্দীন, আই টেল ইউ, উইল বি ইউর মেইন প্রবলেম। যুক্তরাষ্ট্র প্রবাসী তাজউদ্দীন কন্যা শারমীন আহমদের ঐতিহ্য

‘তাজউদ্দীনকে হত্যার চেষ্টা করেছিল মুজিব বাহিনী’: শারমিন আহমদ


২৭শে মার্চ সকালে কারফিউ তুলে নেয়া হয় দেড় ঘণ্টার জন্য। এই সময় আব্বু দ্রুত সিদ্ধান্ত নিলেন যে, সাতমসজিদ রোড পার হয়ে রায়ের বাজারের পথ দিয়ে শহর ত্যাগ করবেন। লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় সাদা টুপি পরিহিত ও হাতে লোকদেখানো বাজারের থলির আড়ালে কোমরে গোঁজা পিস্তল আড়াল করে আব্বু চললেন গ্রামের উদ্দেশ্যে।’ যুদ্ধাকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এভাবেই বেরিয়ে পড়েছিলেন রণাঙ্গনের উদ্দেশ্যে। সদ্য প্রকাশিত গ্রন্থ ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ গ্রন্থে তাজউদ্দীন আহমদের যুদ্ধযাত্রার এ বর্ণনা দিয়েছেন তার জ্যেষ্ঠ কন্যা যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন আহমদ। ১৯৯০ সালে
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপ ও উইমেন্স স্টাডিজ স্কলারসহ

পঁচিশ ছাব্বিশ সাতাশ-মেজর জিয়া সাবাস: পারভেজ আহমেদ চৌধুরী


বাংলাদেশ রাষ্ট্রের জনগণের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যে মাসের প্রত্যেকটি দিন এক একটি অমর দিন হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। দিনগুলোর মধ্যে আরও গুরুত্ব বহন করে ক্রমানুসারে তিনটি দিন-তারিখ। ২৫ মার্চ, ২৬ মার্চ ও ২৭ মার্চ। যেগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে স্বাধীনতার একজন সৌরপুরুষের নাম। মেজর জিয়াউর রহমান। যিনি ওই তিনটি দিনের পরিক্রমায় কখনও বিদ্রোহী কণ্ঠে, কখনও-বা বিশ্বকণ্ঠে ধ্বনিত করেন স্বাধীনতার সর্বশেষ উচ্চারণ-'ইনডিপেনডেন্স অব বাংলাদেশ' অর্থাত্

১৯৭১-এর মার্চ : স্বাধীনতার পূর্বকাল

আবারও এসেছে বাংলাদেশের স্বাধীনতার মাস মার্চ। এবারের মার্চেও যথারীতি নিরঙ্কুশ প্রাধান্যে এসেছেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণাসহ প্রতিটি বিষয়ে প্রচারণার প্রতিটি ক্ষেত্রে একমাত্র তাকেই সামনে আনা হচ্ছে। অন্যদিকে ইতিহাসের গবেষকরা কিন্তু মনে করেন, বিষয়টি সম্পর্কে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হলে তৎকালীন ঘটনাপ্রবাহের তথ্যভিত্তিক পর্যালোচনা করা দরকার। কারণ, কেবলই প্রচারণা চালিয়ে কিংবা রাষ্ট্রমতার জোরে ইতিহাস তৈরি করা যায় না। ইতিহাস লিখতে হয় প্রকাশিত খবর, সংশ্লিষ্টজনদের বিবরণী ও বইপুস্তকসহ মুদ্রিত দলিলপত্রের ভিত্তিতে যেগুলোকে ‘সোর্সেস অব হিস্ট্রি’ বা ইতিহাসের উপাদান বলা হয়। এভাবে লিখিত ইতিহাসই এক সময় প্রকৃত ইতিহাস হয়ে উঠবে। বর্তমান নিবন্ধে সে দৃষ্টিকোণ থেকেই সিদ্ধান্তে বা উপসংহারে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এ  ক্ষেত্রে সুবিধার দিকটি হলো, মরহুম শেখ মুজিবুর রহমান কোনো ‘অখ্যাত’ ব্যক্তি ছিলেন না বরং তাকে

আসুন সত্যকে জানিঃ ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর প্রকাশিত The Daily Dawn পত্রিকা অনুসরনে পাকিস্তানীদের চোখে আমাদের বিজয়লাভের সেই মাহেন্দ্রক্ষণ

আজ বাংলাদেশের রাজনীতি এমন একটা অবস্থায় গিয়ে পৌছেছে যে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটাই বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোন রাজনৈতিক দলের কথা আর বিশ্বাস করতে মন সায় দেয় না। এই অবিশ্বাসের মাত্রা এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে পাওয়া আমাদের এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসও বিকৃতির চূড়ান্ত রুপে এসে পৌছেছে। কেউ বলে তো এইটা ঠিক, আর কেউ বলে তা ডাহা মিথ্যা। এভাবে প্রতি ৫ বছর পরপর আমরা হারিয়ে ফেলেছি আমাদের রক্ত দিয়ে কেনা সত্যকে।

ঐতিহাসিক ২৩শে মার্চ, ১৯৭১ এ ২৩শে মার্চ

ঐতিহাসিক ২৩শে মার্চ ১৯৭১, স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক পতাকা দিবস পালন করা করা হয়, জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ ও গান ফায়ারের মাধ্যমে স্বশ্রদ্ব সম্মান জানিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। 

ছবিতে পেছনে দন্ডায়মান ছাত্রলীগের চার খলিফা খ্যাত স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আ স ম আবদূর দর, আবদুল কুদ্দুস মাখন, নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ, গান ফায়ার করছেন কামরুল আলম খান খসরু, পতাকা উত্তোলন করছেন হাসানুল হক ইনু,

৩০ হাজার জাসদকর্মী বলীদান রহস্যের সন্ধানে


মুজিব পরিবার

স্বাধীন বাংলাদেশের প্রথম অনুমোদিত রাজনৈতিক দল হচ্ছে 'জাতীয় সমাজতান্ত্রিক দল' বা জাসদ। নবগঠিত এই দলের ৩০ হাজার নেতাকর্মী তৎকালীন জাতীয় রক্ষী বাহিনী ও আওয়ামী লীগের গুন্ডাদের দ্বারা নিহত হয়েছিল - এরকম একটি প্রচারণা দলটির কার্যক্রম শুরুর পর থেকেই কিছু কিছু লোকের মধ্যে বিরাট জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে যার সদুত্তর কেউই দিতে পারেনি। এই প্রশ্নের আলোকেই ঘটনার সত্যাসত্য নিরুপণে আজকের আলোচনার অবতারণা।

ব্ল্যাক সোয়ান-সিরাজুল আলম খান দাদা


পরিচিতি : 
সিরাজুল আলম খান, নোয়াখালীতে ১৯৪১ সালে জন্ম নেয়া এক জন ব্যাক্তি যে বাংলাদেশের জন্মের সাথে জড়িত অত্যান্ত নিবিড় ভাবে। অবিবাহিত একজন মানুষ যাকে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্মক অবহিতজনের কাছে পরিচিত রহস্যপুরুষ হিসাবে, এছাড়া রাজনৈতিক নেতাদের কাছে তিনি পরিচিত তাত্ত্বিক (theorist) হিসাবে। সিরাজুল আলম খান ভিন্ন ভিন্ন তিন মেয়াদে প্রায় ৭ বছর কারাভোগ করেন। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসাবে শিক্ষায়তনে সুখ্যাতি অর্জন করেছিলেন। সিরাজুল আলম খানের বিশ্ববিদ্যালয় ডিগ্রী অঙ্ক শাস্ত্রে হলেও দীর্ঘ জেল জীবনে তিনি দর্শন, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি-বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, সামরিক বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সংগীত, খেলাধুলা সম্পর্কিত বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন। ফলে রাষ্ট্রবিজ্ঞানের উপর গড়ে উঠে তাঁর অগাধ পাণ্ডিত্য এবং দক্ষতা। সেই কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের অসকস বিশ্ববিদ্যালয়ে ১৯৯৬-’৯৭ সনে।

মুজিব বাহিনী : একাত্তরের এক রহস্যময় অধ্যায়



(....মুক্তিবাহিনীর সবচেয়ে বড় অংশটি এসেছিল ছাত্রদের মধ্যে থেকে। এরা একইসঙ্গে ছিল বিভিন্ন রাজনৈতিক মতবাদের অনুসারী। সুবাদেই আদর্শগত সংঘাত এবং ভিন্ন নেতৃত্বকে অস্বীকার করার একটা প্রবণতা এদের মধ্যে খুব প্রবল। সেদিক থেকে আদর্শ গেরিলা ছিলেন মাটি থেকে উঠে আসা- কৃষক শ্রেনীর লোকজন। এদের মিথ্যে অহম ছিলো না, একজোড়া জাঙ্গলবুটের জন্য হা-পিত্যেশও তারা করেনি, খাবার না পেলে খায়নি, পরিধেয় বা বিছানা নিয়েও মাথা ঘামায়নি। স্রেফ স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে এরা মাটি কামড়ে লড়ে গেছে....
মুক্তিবাহিনী সম্পর্কে ভারতীয় সামরিক কমান্ডের মূল্যায়ন।)




প্রাক-কথা 
মুক্তিযুদ্ধের মাঝপথে আচমকাই রণাঙ্গনে নতুন একটি নাম ছড়িয়ে পড়লো। মুজিব বাহিনী। নিয়মিত বাহিনীর পাশাপাশি গণবাহিনীর যোদ্ধারা যখন কাধে কাধ মিলিয়ে লড়ছে, তখন আচমকা এমন একটা বাহিনী কি কারণে কিভাবে জন্ম নিলো তা ছিল রহস্য। এরা মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের নেতৃত্বাধীন ছিল না। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এমএজি ওসমানী কিংবা পূর্বাঞ্চলে ভারতীয় বাহিনীর অধিনায়ক জেনারেল অরোরাও এদের নিয়ন্ত্রণের ক্ষমতা পাননি। মূলত মার্চের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া ছাত্রলীগের তিন জঙ্গী ছাত্রনেতা আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সিরাজুল আলম খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণি ছিলেন এই বাহিনীর নেতৃত্বে। ভারতীয় গোয়েন্দা সংস্থা

৭১ এর কিছু দুর্লব ছবি, এগুলো নয় কোন ফটোশপ এর ক্যারিশমা, পোষ্টটি উৎসর্গ জামাত শিবিরের সেই সমর্থকদের যাদের জন্ম ৭১ এর পরে।


ছবি কথা বলে এ কথাটা আবার প্রমান হলো


আজ ফটোশপে কাজ করা ছবি দিয়ে জামাত শিবির যখন বিভ্রান্তির বেড়াজালে ফেলছে জাতিকে, ঠিক সেই মুহুত্তে বিবেকের তাড়নায় ৭১এর কিছু ছবি দিলাম। যেখানে নেই ফটোশপের ক্যারিশমা, ছবি গুলো দেখে চোখের জল আটকে রাখতে পারি নাই। ছবি গুলো দেখে যদি ৭১ এর পরে জন্ম