সাক্ষাৎকার : মহিউদ্দিন আহমদ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একসময়ের সক্রিয় কর্মী, কলামিস্ট ও আলোচিত রাজনৈতিক গ্রন্থ ‘জাসদের উত্থান-পতন : অস্থির সময়ের রাজনীতি’র লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাসদ জড়িত ছিল না তবে এ জন্য দলটির হঠকারী রাজনীতি দায় এড়াতে পারে না। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রসঙ্গ তুলে এনে মহিউদ্দিন আহমদ বলেন, কর্নেল তাহেরের নেতৃত্বে পরিচালিত বিপ্লবী সৈনিক সংস্থা বাহিনীটি কিসের জন্য? এটি কি বঙ্গবন্ধুকে চুমু খাওয়ার জন্য? প্রথমে এ সংস্থার কাজ শুরু করেছিলেন মেজর জলিল। যখন গ্রেফতার হলেন তখন মেজর জলিল বলেছিলেন, এখন থেকে যেন কর্মীরা কর্নেল তাহেরের সঙ্গে যোগাযোগ করেন। রাজধানীর ধানমন্ডির বাসভবনে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গতকাল জাসদের সেই সময়কার রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন মহিউদ্দিন আহমদ। এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমদ বলেন, ১৯৭২ সালের সংবিধান মেনে নিয়েই রাজনীতিতে জাসদের আত্মপ্রকাশ। ১৯৭৩ সালের নির্বাচনে অংশ নিয়ে সংসদের বিরোধী দল হিসেবেও ভূমিকা রেখেছে জাসদ। তবে গণতন্ত্রের পথে হেঁটে হেঁটে একপর্যায়ে দলটির যাত্রা শুরু হয় উল্টোপথে। গণবাহিনী গঠনের মধ্য দিয়ে জাসদ রাজনীতির মূলধারা থেকে বিচ্যুত হয়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে সক্রিয় হয়। এর ফলে গণতান্ত্রিক ধারায় না থেকে উগ্রপন্থি রাজনৈতিক দলে পরিণত হয় জাসদ, যা ছিল একটি হঠকারী সিদ্ধান্ত। ১৯৭২ থেকে ’৭৫ পর্যন্ত জাসদের

পৃষ্ঠার উপরে আসুন